Breaking News

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে মৃত্যুমিছিল, পদপিষ্ট হয়ে মৃত ১৭, শোকপ্রকাশ মোদীর, দুর্ঘটনার জেরে কলকাতায় শাহের কর্মসূচি বাতিল!

নিজস্ব সংবাদদাতা :- সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর …

Read More »

পঞ্চমীর পর ষষ্ঠীর রাতেও কলকাতায় ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ধরপাকড়, এক রাতেই ৪১০টি মামলা, গ্রেফতার ৬৫, বাজেয়াপ্ত ৮৫টি গাড়ি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দুর্গাপুজোর রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় ট্রাফিক আইন ভাঙার অভিযোগও বাড়ছে। বেপরোয়া গাড়ি চালানো থেকে শুরু করে বাইকে তিন জনের যাতায়াত, মত্ত অবস্থায় গাড়ি চালানো—একাধিক ক্ষেত্রে কড়া পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। পুজোর ভিড় সামাল দিতে শহরের বিভিন্ন রাস্তায় বাড়ানো হয়েছে নজরদারি। পঞ্চমীর রাত থেকে শুরু হওয়া …

Read More »

পুজোয় বাংলায় অমিত শাহ, সপ্তমীতে বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, শ্রীভূমিতেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দুর্গাপুজোর আবহে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সপ্তমীর দিন শহরের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বেলুড় মঠ এবং উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। শ্রীভূমির দুর্গাপুজোতেও যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই শোভাবাজার রাজবাড়িতে প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।শনিবার সন্ধ্যায় আহমেদাবাদ …

Read More »

‘আইনের চোখে সবাই সমান’, সিপিএমের বুকস্টল মামলায় বড় নির্দেশ হাইকোর্টের, পুলিশের অনুমতি ছাড়া স্টল নয়!

নিজস্ব সংবাদদাতা :-বনগাঁয় সিপিএমের বুকস্টল ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ বুকস্টল করার অনুমতি দিয়েছিল। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শুক্রবার একক বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট …

Read More »

আরজি কর দুর্নীতি মামলায় বড় স্বস্তি সন্দীপ ঘোষের, বিচারপ্রক্রিয়ায় ধীরগতির উল্লেখ করে জামিন সুপ্রিম কোর্টের!

প্রসেনজিৎ ধর :-আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ খারিজ করে এই রায় দেয়। আরজি কর হাসপাতালে …

Read More »

চিংড়িঘাটা উড়ালপুলে দুর্ঘটনার নেপথ্যে রং নয়, রিল বানাতে গিয়েই বিপত্তি? কী জানালেন কলকাতার পুলিশ কমিশনার!

নিজস্ব সংবাদদাতা :- দুর্গাপুজোর আগে নতুন রঙে সেজে উঠেছে কলকাতার একাধিক রাস্তা ও উড়ালপুল। কিন্তু বৃষ্টির মধ্যে চিংড়িঘাটা উড়ালপুলে পর পর বাইক পিছলে পড়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। রাস্তার রং করার কারণেই কি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? এই প্রশ্নের মুখে পড়ে রাস্তার রংকে দায়ী করতে নারাজ কলকাতার পুলিশ …

Read More »

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, চকোলেট কুড়োতে গিয়ে প্রাণ হারানো জেসমিনার পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য, বাবার হাতে চাকরির নিয়োগপত্র!

প্রসেনজিৎ ধর :- কথা দিয়েছিলেন, নির্বাচনী আচরণবিধি উঠে গেলেই যথাসাধ্য পাশে দাঁড়াবেন। সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেজিনগর বিধানসভার উপনির্বাচনের প্রচার চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো ছোট্ট জেসমিনা খাতুনের পরিবারের হাতে তুলে দেওয়া হল ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য। পাশাপাশি, শিশুটির বাবার হাতে তুলে দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারের চাকরির …

Read More »

মহুয়া মৈত্রের নিরাপত্তা মামলায় বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের, ২৪ ঘণ্টার মধ্যে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা সংক্রান্ত মামলায় নতুন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এবার এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল আদালত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রককে মামলার পক্ষ করতে হবে। আদালতের আগের নির্দেশ সত্ত্বেও মহুয়া মৈত্র সব সময় …

Read More »

কলকাতার পুর রাজনীতিতে নতুন সমীকরণ, কংগ্রেসে যোগ তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলরের, পুরভোটের আগে তৎপর হাত শিবির!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নন্দীগ্রামের উপনির্বাচনের ফলাফল কংগ্রেস শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। সেই আবহেই কলকাতার পুররাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের দুই প্রাক্তন কাউন্সিলর ফারজানা চৌধুরী ও সঞ্চিতা মণ্ডল। ফারজানা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ এবং ৬৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। অন্যদিকে, সঞ্চিতা মণ্ডল …

Read More »

বিলবোর্ড মামলায় শেক্সপিয়র সরণি থানায় অভিষেক, সোমবার হাজিরা এড়িয়ে ৪৮ ঘণ্টা সময় চেয়ে বুধবার তদন্তকারীদের মুখোমুখি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিলবোর্ড বিতর্কে অবশেষে তদন্তকারীদের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন তিনি। এর আগে সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও থানায় যাননি অভিষেক। সূত্রের খবর, ইমেল করে তিনি পুলিশকে ৪৮ ঘণ্টা সময় …

Read More »