Breaking News

কলকাতা

সাইবার প্রতারণার তদন্তে কলকাতায় দিল্লি পুলিশের অভিযান! পূর্ব যাদবপুর থেকে গ্রেফতার ৩, উদ্ধার ৬২টি এটিএম কার্ড

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সাইবার প্রতারণার একটি মামলার তদন্তে কলকাতায় এসে তিন অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। শুক্রবার পূর্ব যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের পাকড়াও করা হয়। ধৃত তিনজনই বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযানে দিল্লি পুলিশের সঙ্গে ছিল পূর্ব যাদবপুর থানার পুলিশও। দিল্লির সাউথ-ওয়েস্ট সাইবার থানায় দায়ের হওয়া …

Read More »

রবিবার সকাল থেকে ব্লু লাইনে ভাঙা পথে মেট্রো! রক্ষণাবেক্ষণের জন্য সন্ধ্যা পর্যন্ত টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম অংশে বন্ধ পরিষেবা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। রক্ষণাবেক্ষণের কাজের কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আংশিক ভাবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত অংশে এই সময় কোনও মেট্রো চলবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অংশে …

Read More »

ইনস্টাগ্রামে ‘বন্ধুত্ব’, তারপর অপহরণের ছক! নিউ মার্কেটের হোটেলে নাবালিকা, পরিবারের কাছে ৩ লক্ষ টাকা চেয়ে হুমকি

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- বিদেশে পড়াশোনা ও চাকরির প্রলোভন দেখিয়ে সোশাল মিডিয়ায় নাবালিকাকে ফাঁদে ফেলার অভিযোগ। ‘বন্ধুত্বের’ টোপে পড়ে বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসে একাদশ শ্রেণির ছাত্রী। ধর্মতলায় পৌঁছনোর পর একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় নিউ মার্কেট এলাকার একটি হোটেলে। সেখানেই ফোন হ্যাক করে পরিবারের কাছে ৩ লক্ষ টাকা …

Read More »

মোদীর জন্মদিনে রাজ্যজুড়ে মহা আয়োজন! ১০৮ মিটারের ‘ভারত মণ্ডল’, এক কোটি প্রদীপে সাজবে বাংলা, থাকছে একাধিক কর্মসূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে একাধিক বড় মাপের প্রশাসনিক ও জনমুখী কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী মাসে উৎসবের আবহেই নানা জনকল্যাণমূলক এবং রাষ্ট্রীয় মর্যাদার কর্মসূচি পালন করা হবে। এই সমস্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকবে বলেও …

Read More »

পুজোর মুখে কলকাতায় খাদ্যসুরক্ষা দফতরের বড় অভিযান, পচা মাংস-ছানায় ছত্রাক! ৪০ রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড, তালিকায় করিমস-নিজামস-বলরাম মল্লিক

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুজোর আগে শহরের রেস্তরাঁ ও খাবারের দোকানগুলিতে বড়সড় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। নিম্নমানের খাবার, অপরিচ্ছন্ন রান্নাঘর এবং পচা খাদ্যসামগ্রী মজুত রাখার অভিযোগে কলকাতার ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে।পুরসভা …

Read More »

কাগজে-কলমে দোকান, সেখান থেকেই সাইবার প্রতারণার ‘সিম’! ভুয়ো নথিতে কারবার, যাদবপুরে গ্রেফতার ৩

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- সাইবার প্রতারণায় ব্যবহারের জন্য বেআইনি ভাবে সিম কার্ড বিক্রির অভিযোগে তিন জনকে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে জমা পড়া প্রায় ১৫টি অভিযোগের সূত্র ধরে তদন্তে নেমে এই চক্রের সন্ধান পান তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, তদন্তে ‘মা ভ্যারাইটি’ নামে …

Read More »

ডেকার্স লেনে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চক্ষুচড়কগাছ! ফাঙ্গাস ধরা সন্দেশ উদ্ধার, চপ-কাটলেটের নমুনা সংগ্রহ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ গোটা বাংলার বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালাচ্ছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। উদ্দেশ্য একটাই—সাধারণ মানুষের পাতে যে খাবার পৌঁছচ্ছে, তার গুণমান ও নিরাপত্তা খতিয়ে দেখা। শনিবার সেই অভিযান পৌঁছে গেল কলকাতার অন্যতম জনপ্রিয় খাবারের ঠিকানা ডেকার্স লেনে। একের পর এক দোকান ও …

Read More »

‘বিপজ্জনক বাড়ি’ ঘোষণা আগেই! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বারান্দা-ছাদ, অল্পের জন্য রক্ষা ২ বাসিন্দা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শুক্রবার দুপুরে উত্তর কলকাতার শোভাবাজারে আচমকাই ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির বারান্দা ও ছাদের একাংশ। বিকট শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে থাকা দুই বাসিন্দাকে দ্রুত উদ্ধার করেন স্থানীয়রা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁরা নিরাপদে রয়েছেন। তবে ধ্বংসস্তূপের নীচে কোনও পথচারী আটকে পড়েছেন …

Read More »

বিমানের বাথরুমে বোমার হুমকি! চিরকুট ঘিরে কলকাতা-গোরক্ষপুরগামী ইন্ডিগো বিমানে তীব্র আতঙ্ক, খালি করা হল গোটা বিমান

প্রসেনজিৎ ধর, কলকাতা :-শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে গোরক্ষপুরের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগোর একটি বিমান। উড়ানের ঠিক আগে বিমানের শৌচালয় থেকে উদ্ধার হওয়া একটি চিরকুট ঘিরে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। ওই চিরকুটে বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছিল বলে বিমানবন্দর সূত্রে খবর। এরপরই বাতিল করা হয় নির্ধারিত উড়ান। …

Read More »

অফিস ফেরার সময় মেট্রোয় ভয়াবহ আগুন আতঙ্ক! বেলগাছিয়ায় ঢুকতেই ধোঁয়ায় ভরে গেল কামরা, হুড়োহুড়ি যাত্রীদের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার বিকেলে অফিস ফেরার ব্যস্ত সময়ে মেট্রোয় আচমকা ধোঁয়া বের হওয়াকে কেন্দ্র করে ছড়াল আতঙ্ক। বেলগাছিয়া মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোর রেক থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত মেট্রোর কামরা খালি করে দেওয়া হয়। নিরাপদে যাত্রীদের স্টেশনে নামিয়ে আনা …

Read More »