Breaking News

রাজনীতি

‘বিজয়ার মিষ্টি খাওয়া যাবে না, জানতাম না’, নিরাপত্তা প্রত্যাহার নিয়ে বিস্ফোরক কাজল শেখ, দ্বারস্থ স্পিকারের!

নিজস্ব সংবাদদাতা :-নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হলেন হাসনের বিধায়ক কাজল শেখ। বৃহস্পতিবার বিধানসভায় দুই নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে ঢুকেছিলেন তিনি। কিন্তু বৈঠক চলাকালীন জানতে পারেন, তাঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষীকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন কাজল। একইসঙ্গে নিরাপত্তা …

Read More »

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় বড় নির্দেশ নয় হাইকোর্টের, আপাতত বহাল ২০৮ ওয়ার্ড!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে দায়ের হওয়া মামলায় আপাতত কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য এই সংক্রান্ত একটি আবেদন খারিজ করে দিয়েছেন। তবে মূল মামলাটি খারিজ হয়নি। বরং সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ফলে আপাতত পুরসভার ওয়ার্ড …

Read More »

নতুন শিক্ষকরা ভোটে দাঁড়াতে পারবেন না, প্রত্যক্ষ রাজনীতিতেও নিষেধাজ্ঞা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর নতুন পদ তৈরি থেকে শুরু করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নেওয়ার ক্ষেত্রে …

Read More »

ইডির জিজ্ঞাসাবাদ শেষে সিজিও থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন, পুজোর পাস বিক্রির মামলায় বড় পদক্ষেপ পুলিশের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুজোর পাস বিক্রিকে কেন্দ্র করে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পরই তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। এর আগে সুজিত বসুকে গ্রেফতারের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের আরও এক প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির ঘটনা সামনে এল। …

Read More »

জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে? দলীয় প্রতীক নিয়ে আইনি লড়াইয়ে নথি জমা দিতে ঋতব্রত শিবিরকে আরও ১০ দিন সময় দিল সুপ্রিম কোর্ট

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরালো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে আইনি লড়াই। কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোটের আগে এই মামলার নিষ্পত্তি কোন দিকে যায়, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে ফের সময় চাইল গণতান্ত্রিক …

Read More »

সরকারের বিজয়া সম্মিলনীতে আড়ম্বরের বদলে শোকের আবহ! চোরবাগানে আহতদের হাতে চেক, ‘সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছি’, দাবি মুখ্যমন্ত্রীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দুর্গাপুজো শেষ হওয়ার পর সোমবার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজন করা হল রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী। অনুষ্ঠানে পুজো উদ্যোক্তা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেবী সম্মান প্রদান অনুষ্ঠানে পুজোর আয়োজনের সঙ্গে যুক্ত প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি। তবে উৎসবের …

Read More »

দীপাবলির উপহার রাজ্যবাসীকে! সাঁতরাগাছি থেকে জয়পুরে সরাসরি ট্রেন চালু, উদ্বোধন অশ্বিনী বৈষ্ণব-শুভেন্দুর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-উৎসবের মরশুমে রেলযাত্রীদের জন্য নতুন উপহার। সাঁতরাগাছি থেকে রাজস্থানের জয়পুর সংলগ্ন খাতিপুরা পর্যন্ত চালু হল সাপ্তাহিক দূরপাল্লার ট্রেন। সোমবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ট্রেনের যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।নতুন ট্রেন পরিষেবার উদ্বোধন করে রেলমন্ত্রী জানান, এতদিন …

Read More »

২০২৯ সালেই উদ্বোধন হবে মুড়িগঙ্গা সেতুর, কাকদ্বীপকে পৃথক জেলা করারও আশ্বাস মুখ্যমন্ত্রীর, সুন্দরবন উন্নয়নে একাধিক বড় ঘোষণা

দেবরীনা মণ্ডল সাহা:- ২০২৯ সালে মুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত সেতুর উদ্বোধন করা হবে। শনিবার কাকদ্বীপে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কাকদ্বীপকে পৃথক জেলা হিসেবে গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি। সুন্দরবনের সামগ্রিক উন্নয়ন, পর্যটনে জোর এবং গ্রামীণ আবাসন প্রকল্প নিয়েও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন …

Read More »

দিনে তিন বার সাফাই বাধ্যতামূলক, গাফিলতি ধরা পড়লে বাতিল সাফাই সংস্থার টেন্ডার! রাজ্যের মেডিক্যাল কলেজগুলিকে কড়া বার্তা স্বাস্থ্য ভবনের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে আর কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। পর্যাপ্ত সাফাইকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকা সত্ত্বেও কেন রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে অপরিচ্ছন্নতার অভিযোগ উঠছে, তা নিয়ে এ বার কঠোর অবস্থান নিল স্বাস্থ্য দফতর। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ সামনে আসার পর …

Read More »

চোরবাগানকাণ্ডে পরিবারের একমাত্র রোজগেরে শুভমের মৃত্যু, বাগমারির বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুজোর আনন্দের মাঝেই চোরবাগান সর্বজনীনের মণ্ডপে ঘটে গিয়েছে ভয়াবহ বিপর্যয়। মণ্ডপ দেখতে গিয়ে ভিড় ও বৃষ্টির জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। এই মর্মান্তিক ঘটনায় উৎসবের আবহে নেমে এসেছে শোকের ছায়া। বিপর্যয়ের পর থেকেই মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। …

Read More »