প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্কুলের মধ্যেই দুই পড়ুয়ার মধ্যে বচসা। আর সেই বচসা থেকেই পরিস্থিতি গড়াল রক্তাক্ত ঘটনায়। অভিযোগ, নবম শ্রেণির এক ছাত্র ধারাল ছুরি দিয়ে তারই সহপাঠীর গলায় আঘাত করেছে। বুধবার দুপুরের এই ঘটনায় কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের অন্যান্য পড়ুয়া এবং অভিভাবকরাও।জানা গিয়েছে, …
Read More »‘দেশবিরোধীদের’ তাড়াতে কার্বলিক অ্যাসিড! যাদবপুর আবহে অতি-বামেদের নিশানা অর্জুন সিং-এর
নিজস্ব সংবাদদাতা:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে অতি-বামপন্থীদের বাড়বাড়ন্ত এবং ‘দেশবিরোধী’ স্লোগান ঘিরে চলা চরম উত্তেজনার আবহেই এবার বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন রাজ্যের শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং। অতি-বামপন্থী রাজনৈতিক শক্তি ও তাদের কর্মকাণ্ড রুখতে সরাসরি ‘কার্বলিক অ্যাসিড’-এর দাওয়াই দিলেন তিনি। কাঁকিনাড়ার পানপুর মোড়ে আয়োজিত দলের একটি কর্মিসভায় যোগ …
Read More »জমির দলিল, ফিক্সড ডিপোজিট জমা! কী কী শর্তে হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন মিলন প্রধানের?
প্রসেনজিৎ ধর, কলকাতা :- নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেন। ফলে জেলের বাইরে থেকেই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন মিলন। মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই আপাতত জামিন মঞ্জুর হয়েছে। আইনজীবী সূত্রে জানা …
Read More »ভবানীপুরের ভোট নিয়ে মমতার মামলা, কারচুপির অভিযোগের লিখিত জবাব দিতে শুভেন্দুকে সময় হাইকোর্টের!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় এবার লিখিত বক্তব্য জানাতে চান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোটে কারচুপির যে অভিযোগ তৃণমূলের তরফে তোলা হয়েছে, তার প্রেক্ষিতেই আদালতে নিজের বক্তব্য লিখিত আকারে পেশ করতে চান তিনি। বৃহস্পতিবারের মধ্যে জবাব দেওয়ার জন্য …
Read More »রোজভ্যালির টাকা ফেরাতে ডেডলাইন, বাজেয়াপ্ত না হওয়া সম্পত্তি খুঁজে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের!
প্রসেনজিৎ ধর, কলকাতা:- রোজভ্যালি চিটফান্ড মামলায় আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সম্পত্তি বিক্রি ও টাকা ফেরানোর কাজে প্রয়োজনীয় গতি আসেনি বলে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে আমানতকারীদের টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। …
Read More »পুজোর আগে শনি-রবিবার বাড়তি মেট্রো, তিন লাইনে মিলবে অতিরিক্ত পরিষেবা!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শহরজুড়ে মণ্ডপ তৈরির পাশাপাশি শেষ মুহূর্তের কেনাকাটাতেও ব্যস্ত সাধারণ মানুষ। সপ্তাহান্তে বাজার ও শপিংমলে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে পুজোর আগে বিশেষ মেট্রো পরিষেবার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে নির্দিষ্ট দিনগুলিতে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। মেট্রো কর্তৃপক্ষের …
Read More »মল্লারপুরে ভুয়ো লটারির বড়সড় চক্রের হদিশ! পুলিশের অভিযানে গ্রেফতার ৬, উদ্ধার প্রায় কোটি টাকার টিকিট
প্রসেনজিৎ ধর :- ভুয়ো লটারির টিকিটের কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মল্লারপুর থানার পুলিশ। পরপর অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সন্দেহভাজন ভুয়ো লটারির টিকিট। উদ্ধার হওয়া টিকিটের আনুমানিক বাজারমূল্য প্রায় …
Read More »হাইকোর্টে হল না শুনানি, মিলল না জামিনের স্বস্তি! ভোটের আগে কি জেল থেকে বেরোতে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান?
দেবরীনা মণ্ডল সাহা :- নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন নিয়ে এখনও কাটেনি আইনি জট। কলকাতা হাই কোর্টে তাঁর জামিনের আবেদন নিয়ে শুনানি চললেও একাধিক মামলার কারণে বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। পুরনো মামলায় গ্রেফতারের পর বর্তমানে জেল হেফাজতেই রয়েছেন মিলন। ফলে ভোটের আগে তিনি প্রচারে ফিরতে পারবেন কি না, তা …
Read More »গাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগ! গোপালনগর থেকে গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, চাঞ্চল্য এলাকায়
নিজস্ব সংবাদদাতা :-গাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগে গ্রেফতার হলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনার গোপালনগর বাজার এলাকা থেকে গাড়ি-সহ তাঁকে আটক করে পুলিশ। পরে গোপালনগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার …
Read More »‘স্বামীজির ছবিতে লাথি, ভারতমাতার অপমান বরদাস্ত নয়! কাউকে ছাড়া হবে না’, SRFTI-কাণ্ডে কড়া বার্তা উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের
প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর অডিটোরিয়াম ভাড়া নেওয়া এবং একটি আরএসএস-ঘনিষ্ঠ সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোনও ধরনের হিংসা কাম্য নয় বলে স্পষ্ট করেছেন তিনি। একইসঙ্গে সংঘর্ষের মধ্যে স্বামী বিবেকানন্দ বা …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal