নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ করেন মামলাকারী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সংবিধানের নির্দিষ্ট ধারার উল্লেখ না থাকায় মামলাটি গ্রহণযোগ্য নয়। মামলাকারীর অভিযোগ ছিল, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে …
Read More »তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর হুগলির গোঘাটে! সাংসদকে হাসপাতালে দেখতে গেলেন অভিষেক,৪ তারিখের পরে হিসাব নেওয়ার হুঁশিয়ারি ‘সেনাপতি’র
প্রসেনজিৎ ধর :-হুগলির গোঘাটে আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় তিনি আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। জখম সাংসদকে দেখতে আরামবাগ মেডিক্যাল কলেজে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক …
Read More »ডিজি সিদ্ধিনাথের মেয়াদ ৬ মাস বাড়িয়ে দিল ‘শাহী’ মন্ত্রক!দ্বিতীয় দফার ভোটের আগেই চিঠি এল নবান্নে
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর ছিল। ওই মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে এমন নির্দেশই দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।ভোটের মাঝেই কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল …
Read More »‘বাংলায় গুন্ডারাজ’,আসানসোলে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের!
প্রসেনজিৎ ধর:-পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধি। বাংলায় গুন্ডারাজ চলছে বলে অভিযোগ করলেন তিনি। ধমকানো, খুন তৃণমূলের চরিত্র হয়ে উঠছে বলে কড়া সমালোচনা করেছেন রাহুল গান্ধী। আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের খুনের ঘটনায় শোকপ্রকাশ করতে গিয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল-সমর্থিত দুষ্কৃতিদের হাতেই এই ঘটনা …
Read More »হুমকি দিলে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ করতে হবে, নইলে নজিরবিহীন শাস্তি! পুলিশের সঙ্গে বৈঠকে বার্তা নির্বাচন কমিশনের
দেবরীনা মণ্ডল সাহা :-দ্বিতীয় দফার ভোটের আগে আইনশৃঙ্খলা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা—ভোটারদের ভয় দেখানো, বিস্ফোরক উদ্ধার বা অশান্তির অভিযোগে দ্রুত পদক্ষেপ না নিলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ও নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে। সময়সীমা বেঁধে দেওয়া …
Read More »ঠাকুরনগর থেকে পরিবর্তনের ডাক দিয়ে মতুয়াদের ‘গ্যারান্টি’ PM মোদীর!’নবান্ন থেকে সরকার চলে না, তৃণমূলের গুন্ডারা চালায়’, হরিপাল থেকে খোঁচা মোদীর
নিজস্ব সংবাদদাতা :-‘আপনারা আমাদের ভোট দিন, আমরা আপনাদের স্বাধীনতা দেব।’ মতুয়াগড় বনগাঁর ঠাকুরনগরের জনসভা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্ধৃতি দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ বানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, প্রথম দফার ভোটেই তৃণমূলের ‘অহঙ্কার ভেঙে গিয়েছে’ এবং দ্বিতীয় দফার পর রাজ্যে বিজেপি সরকার গঠন নিশ্চিত। এদিন মোদী বলেন, ‘‘তৃণমূল …
Read More »অশান্ত বহরমপুর!কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় গেলেন অধীর, নালিশ কমিশনেও
প্রসেনজিৎ ধর :-প্রথম দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণভাবে মিটে গেলেও, ভোট শেষ হতেই অশান্তি দেখা দিয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। সাইদাবাদ এলাকার ১ নম্বর বুথের কাছে কংগ্রেস কর্মীদের বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। খবর পেয়ে রাতেই ময়দানে নামলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী …
Read More »নির্বাচনের জন্য মঙ্গল ও বুধবার যান নিয়ন্ত্রণ হবে কলকাতার রাস্তায়! গণনার দিনও কলকাতায় যান চলাচলে তুমুল কড়াকড়ি
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সেই কারণে ভোটের আগের দিন অর্থাৎ মঙ্গলবার এবং ভোটের দিন বুধবার কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ হবে। গণনার দিন অর্থাৎ ৪ মে কলকাতার রাস্তায় একই ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, …
Read More »দ্বিতীয় দফা ভোটের আগে কলকাতায় ফের ইডির হানা!আনন্দপুর, আলিপুরে ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি
প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের মধ্যে ফের সক্রিয় ইডি। রবিবার সকালে কলকাতার একাধিক জায়গায় তাদের অভিযান চলছে। আনন্দপুর এবং আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়ি-সহ মোট তিনটি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, সোনা পাপ্পুর মামলাতেই এই তল্লাশি। ইতিমধ্যে সোনার ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারকে ইডি গ্রেফতার করেছে। আপাতত তিনি কেন্দ্রীয় সংস্থার হেফাজতে …
Read More »হুমায়ুন কবীরের দলে ফের বড় ভাঙন! ভোটের মুখে ‘ঘাসফুলে’ AJUP-এর উলুবেড়িয়ার প্রার্থী শেখ হাবিব
প্রসেনজিৎ ধর :-বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ঠিক আগে বড়সড় ধাক্কা খেলেন আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) চেয়ারম্যান হুমায়ুন কবীর। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের AJUP প্রার্থী শেখ হাবিব নির্বাচনের ময়দান ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে| শনিবার সকালে উলুবেড়িয়া কলেজের সামনে তৃণমূলের কার্যালয়ে গিয়ে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে তিনি ঘাসফুল শিবিরের পতাকা …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal