Breaking News

রাজ্য

রাতেই আরও শক্তিশালী হবে ঘূর্ণিঝড় ‘অর্ণব’! মঙ্গলবার থেকে বাংলায় বৃষ্টি, কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। সোমবার সকালে নিম্নচাপ থেকে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই সামুদ্রিক ঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাতেই আরও শক্তিশালী হয়ে উঠতে পারে অর্ণব। আগামী ২৮ অক্টোবর, বুধবার অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তার। ল্যান্ডফলের সময় অতি …

Read More »

২০২৯ সালেই উদ্বোধন হবে মুড়িগঙ্গা সেতুর, কাকদ্বীপকে পৃথক জেলা করারও আশ্বাস মুখ্যমন্ত্রীর, সুন্দরবন উন্নয়নে একাধিক বড় ঘোষণা

দেবরীনা মণ্ডল সাহা:- ২০২৯ সালে মুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত সেতুর উদ্বোধন করা হবে। শনিবার কাকদ্বীপে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কাকদ্বীপকে পৃথক জেলা হিসেবে গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি। সুন্দরবনের সামগ্রিক উন্নয়ন, পর্যটনে জোর এবং গ্রামীণ আবাসন প্রকল্প নিয়েও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন …

Read More »

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলায় কি আছড়ে পড়বে দুর্যোগ? ২৮-২৯ অক্টোবর ভারী বৃষ্টির সতর্কতা, কোন জেলায় কতটা প্রভাব?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উৎসবের মরশুমে ফের দুর্যোগের আশঙ্কা! বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী কয়েক দিনে সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ …

Read More »

বিজয়ার লাড্ডুতে ছত্রাক, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি বিক্রির অভিযোগে বসিরহাটে দোকানে ভাঙচুর, উত্তেজনা!

নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুজো শেষ হতেই লাড্ডু ঘিরে তুমুল উত্তেজনা বসিরহাটে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের নতুন বাজারে একটি বহুজাতিক সংস্থার ফ্র্যাঞ্চাইজি মিষ্টির দোকানে নষ্ট লাড্ডু বিক্রির অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, লাড্ডুর কয়েকটি প্যাকেটে ছত্রাকের অস্তিত্ব মেলে। এমনকী, কিছু প্যাকেটের মেয়াদও উত্তীর্ণ হয়ে গিয়েছিল বলে দাবি করা হয়েছে। …

Read More »

‘নমাজের জন্য মসজিদ বাধ্যতামূলক নয়’, রানওয়ে সম্প্রসারণ মামলায় হাইকোর্টে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দমদম বিমানবন্দরের ভিতরে মসজিদে প্রবেশ বন্ধের মামলা ঘিরে বুধবার কলকাতা হাই কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁদের দাবি, নমাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনও মসজিদে যাওয়া বাধ্যতামূলক নয়। বিমানবন্দরের নিরাপত্তা এবং রানওয়ে সম্প্রসারণের মতো বৃহত্তর স্বার্থে ধর্মীয় স্থানের জমি অধিগ্রহণে আইনি বাধা থাকতে পারে না বলেও …

Read More »

সন্তানকে বাঁচাতে ঘাগরা জলপ্রপাতে ঝাঁপ, ছেলেকে পাড়ে তুলেই স্রোতে ভেসে গেলেন মা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সাপ্তাহিক ছুটিতে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল এক পরিবার। ঘাগরা জলপ্রপাতের কাছে ছবি তোলার সময় আচমকা জলে পড়ে যায় সাত বছরের সন্তান। তাকে বাঁচাতে ঝাঁপ দেন মা। সন্তানকে নিরাপদে পাড়ে তুলে আনতে পারলেও প্রবল জলের স্রোতে ভেসে যান তিনি। চোখের সামনে স্ত্রীকে তলিয়ে …

Read More »

বারাসতে ছুটতে হবে না, এবার ব্লক অফিসেই সিএএ-র শুনানি! বনগাঁয় বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা :-পুজোর আগে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য বড় খবর। নাগরিকত্ব আইনের অধীনে করা আবেদনের যাচাই ও শুনানির জন্য এবার থেকে আর জেলা সদর দফতরে যেতে হবে না। স্থানীয় ব্লক অফিসেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। শুক্রবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘সেবা সেতু’ অভিযান। বনগাঁ ব্লক …

Read More »

পুজোর আগে রেলের বড় সিদ্ধান্ত! শিয়ালদহের একাধিক এসি লোকালে বাড়ল স্টপেজ, সুবিধা পাবেন শহরতলির যাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর আগে শহরতলির ট্রেনযাত্রীদের জন্য সুখবর। বাড়ানো হল শিয়ালদহ ডিভিশনের একাধিক এসি লোকালের অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক পরিষেবার মেয়াদ। শিয়ালদহ–রানাঘাট এসি লোকালে হালিশহর ও শিমুরালিতে দাঁড়ানোর সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি ১ অক্টোবর থেকে রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকালে গোপালনগর ও বামনগাছিতে অতিরিক্ত স্টপেজ দেওয়া …

Read More »

মল্লারপুরে ভুয়ো লটারির বড়সড় চক্রের হদিশ! পুলিশের অভিযানে গ্রেফতার ৬, উদ্ধার প্রায় কোটি টাকার টিকিট

প্রসেনজিৎ ধর :- ভুয়ো লটারির টিকিটের কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মল্লারপুর থানার পুলিশ। পরপর অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সন্দেহভাজন ভুয়ো লটারির টিকিট। উদ্ধার হওয়া টিকিটের আনুমানিক বাজারমূল্য প্রায় …

Read More »

হাইকোর্টে হল না শুনানি, মিলল না জামিনের স্বস্তি! ভোটের আগে কি জেল থেকে বেরোতে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান?

দেবরীনা মণ্ডল সাহা :- নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন নিয়ে এখনও কাটেনি আইনি জট। কলকাতা হাই কোর্টে তাঁর জামিনের আবেদন নিয়ে শুনানি চললেও একাধিক মামলার কারণে বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। পুরনো মামলায় গ্রেফতারের পর বর্তমানে জেল হেফাজতেই রয়েছেন মিলন। ফলে ভোটের আগে তিনি প্রচারে ফিরতে পারবেন কি না, তা …

Read More »