দেবরীনা মণ্ডল সাহা:-২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী সোমবার, ৩১ অগস্টই ছিল চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের চাকরির শেষ অনুমোদিত দিন। তবে নতুন নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় তাঁদের চাকরির মেয়াদ আরও কয়েক মাস বাড়িয়ে দিল শীর্ষ আদালত।বিচারপতি সঞ্জয় …
Read More »২৬ হাজার শিক্ষক নিয়োগে ফের সময় চাইছে রাজ্য, তৃণমূল আমলের পরীক্ষায় ১.২৯ লক্ষ অভিযোগ! সোমবার সুপ্রিম কোর্টে শুনানি
প্রসেনজিৎ ধর :-২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হওয়া ২৬ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এবার সেই নিয়োগ শেষ করতে আরও সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া বর্ধিত সময়সীমা ৩১ অগস্ট শেষ …
Read More »‘রাজ্য পুলিশে ভরসা নেই?’ আইপ্যাক মামলায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে ইডি, পাল্টা প্রশ্ন তৃণমূলের!
প্রসেনজিৎ ধর :-আইপ্যাক-কাণ্ডে ইডির তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগে দায়ের মামলায় তদন্তকারী সংস্থা নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে নতুন টানাপড়েন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত রাজ্য পুলিশের হাতে ছাড়া যায় কি না, মঙ্গলবার শুনানিতে সেই প্রশ্নই ওঠে। তবে শীর্ষ আদালতের প্রস্তাবে সম্মতি জানায়নি ইডি।বিচারপতি প্রশান্ত মিশ্র …
Read More »‘চিকিৎসার অধিকার সবার আছে’, রাজ্যের আপত্তি খারিজ! চোখের চিকিৎসায় অভিষেককে ৩ সপ্তাহ বিদেশযাত্রার অনুমতি সুপ্রিম কোর্টের
নিজস্ব সংবাদদাতা :- চোখের চিকিৎসার জন্য তিন সপ্তাহের বিদেশ সফরে যেতে পারবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর বিদেশযাত্রার আর্জি মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ফলে কলকাতা হাই কোর্টের দেওয়া বিদেশযাত্রার নিষেধাজ্ঞায় আপাতত শীর্ষ আদালতের নির্দেশে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য …
Read More »প্রথম ভাষণেই বিজেপিকে একহাত অভিষেকের, লোকসভায় বক্তব্য চলাকালীন হট্টগোল,বারবার থামাতে হল স্পিকারকে !
নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে সরকার পরিবর্তনের পর মঙ্গলবার প্রথমবার লোকসভায় বক্তব্য রাখলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নফাঁস রোধে কেন্দ্রের আনা সংশোধনী বিলকে সমর্থন করলেও, সেই সুযোগেই বিজেপি ও মোদী সরকারের তীব্র সমালোচনা করেন তৃণমূল সাংসদ। বক্তব্যের শুরুতেই অভিষেক বলেন, “আমি এই বিলকে সমর্থন করছি। কিন্তু কোনও বিলকে সমর্থন করার …
Read More »একুশের মঞ্চে দেওয়া প্রতিশ্রুতি রাখতেই সোমবার দিল্লির পথে মমতা! যন্তর মন্তরে ‘ককরোচ’দের আন্দোলনের মঞ্চে হাজির হবেন তৃণমূল নেত্রী
প্রসেনজিৎ ধর :- দিল্লির যন্তরমন্তরের ছাত্র আন্দোলনে সরাসরি যোগ দিতে সোমবার রাজধানীর উদ্দেশে রওনা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছিলেন, নিট প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং ছাত্রদের ন্যায্য অধিকারের দাবিতে চলা আন্দোলনের পাশে তৃণমূল থাকবে। প্রয়োজনে তিনি নিজেও আন্দোলনের মঞ্চে গিয়ে ছাত্র-যুবদের …
Read More »ছাত্র-মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে মোদীর বাসভবনের সামনে রাতভর ধর্নার প্রস্তুতি! পুলিশের অভিযানে আটক রাহুল-প্রিয়ঙ্কা-অখিলেশ
নিজস্ব সংবাদদাতা :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গ ঘেরাও করে রাতভর অবস্থান-বিক্ষোভের পরিকল্পনা ভেস্তে দিল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষ থেকে উচ্চ নিরাপত্তা বলয়ে বিক্ষোভ না করার বার্তা দেওয়া হলেও তা উপেক্ষা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ একাধিক বিরোধী …
Read More »রথ টানার উন্মাদনার মাঝেই মর্মান্তিক অঘটন, পুরীতে ভিড়ের চাপে প্রাণ গেল এক পুণ্যার্থীর! হাসপাতালে অন্তত ২০০
প্রসেনজিৎ ধর :- ওড়িশার পুরীতে বিশ্বখ্যাত রথযাত্রার উৎসব চলাকালীন ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিপুল জনসমাগমের মধ্যে অসুস্থ হয়ে এক ভক্তের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। একইসঙ্গে ভিড়ের চাপে শ্বাসকষ্ট, অতিরিক্ত ক্লান্তি ও ডিহাইড্রেশনের মতো সমস্যায় আক্রান্ত হয়ে অন্তত ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে রথযাত্রার দিনেই উদ্বেগ …
Read More »ডাক্তারি পড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি! বারাণসীর মেডিক্যাল হস্টেল থেকে উত্তরপাড়ার ছাত্রের দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট
প্রসেনজিৎ ধর :-সুদূর বারাণসীতে ডাক্তারি পড়তে গিয়েছিলেন হুগলির উত্তরপাড়ার মেধাবী ছাত্র ঋত্বিক কুন্ডু। কিন্তু সেই স্বপ্নযাত্রারই মর্মান্তিক পরিণতি। উত্তরপ্রদেশের বারাণসীতে ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (IMS-BHU)-এর হস্টেল থেকে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ বা অন্য কোনও ব্যক্তিগত কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিয়ে …
Read More »ডুনাগিরি, আইএনএস সংশোধক ও আইএনএস অগ্রয় একসঙ্গে নৌসেনার বহরে, কলকাতায় মোদীর উপস্থিতিতে ইতিহাস গড়তে চলেছে ভারতীয় নৌবাহিনী!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আগামী মাসে কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক নৌযান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘আত্মনির্ভর ভারত’-এর পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের নৌ-শক্তি …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal