Breaking News

পুজোর ভিড়ে যাতায়াতে বড় ভরসা মেট্রো, সপ্তমী থেকে নবমীতে ভোর পর্যন্ত পরিষেবা! পঞ্চমী-দশমীর কোন লাইনে কখন শেষ ট্রেন, জানুন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দুর্গাপুজোয় রাত জেগে ঠাকুর দেখার পরিকল্পনা? যাতায়াত নিয়ে চিন্তার কারণ নেই। পুজোর ভিড় সামলাতে এবারও বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন লাইনে বদল থাকছে মেট্রোর সময়সূচিতে। বিশেষ করে সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাতভর পরিষেবা পাওয়া যাবে ব্লু ও গ্রিন লাইনে। তবে একইসঙ্গে পুজোর কয়েকদিন বন্ধ থাকবে পার্পল ও অরেঞ্জ লাইনের পরিষেবা।
*পঞ্চমী (১৫ অক্টোবর)*
ব্লু ও গ্রিন লাইনে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে। দুই লাইনে ট্রেনের ব্যবধান থাকবে ৬ মিনিট।
ইয়েলো লাইনে ডাউনমুখী পরিষেবা সকাল ৭টা ১৮ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং আপমুখী পরিষেবা সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত চলবে। এই লাইনে ট্রেনের ব্যবধান থাকবে ১২ মিনিট।
পার্পল লাইনে ডাউনমুখী পরিষেবা সকাল ৮টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট এবং আপমুখী পরিষেবা সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত চলবে। ট্রেন চলবে ২৫ মিনিটের ব্যবধানে।
অরেঞ্জ লাইনে ডাউনমুখী পরিষেবা সকাল ৭টা ৩ মিনিট থেকে রাত ৯টা ২৬ মিনিট এবং আপমুখী পরিষেবা সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত থাকবে। ট্রেন চলবে ২১ মিনিটের ব্যবধানে।

*ষষ্ঠী (১৬ অক্টোবর)*
ষষ্ঠীতেও ব্লু ও গ্রিন লাইনে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে। ট্রেনের ব্যবধান ৬ মিনিট।
ইয়েলো লাইনে ডাউনমুখী পরিষেবা সকাল ৭টা ১৮ মিনিট থেকে রাত ৯টা এবং আপমুখী পরিষেবা সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত চলবে। ট্রেনের ব্যবধান ১২ মিনিট।
পার্পল লাইনে ডাউনমুখী মেট্রো সকাল ৮টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট এবং আপমুখী মেট্রো সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত চলবে। ব্যবধান ২৫ মিনিট।
অরেঞ্জ লাইনে ডাউনমুখী পরিষেবা সকাল ৭টা ৩ মিনিট থেকে রাত ৯টা ২৬ মিনিট এবং আপমুখী পরিষেবা সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত থাকবে। ট্রেন চলবে ২১ মিনিটের ব্যবধানে।

*সপ্তমী (১৭ অক্টোবর)*
সপ্তমী থেকে মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন। ব্লু লাইনে দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত এবং গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে ভোর ৩টে ৫২ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। দুই লাইনেই ট্রেন চলবে ৬ মিনিটের ব্যবধানে।
ইয়েলো লাইনে ডাউনমুখী পরিষেবা বিকেল ৩টে থেকে রাত সাড়ে ১০টা এবং আপমুখী পরিষেবা বিকেল ৩টে ২৪ মিনিট থেকে রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত থাকবে। ট্রেন চলবে ১২ মিনিটের ব্যবধানে।
তবে সপ্তমীতে পার্পল ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না।

*সপ্তমী (১৮ অক্টোবর)*

ব্লু লাইনে দুপুর ১টা থেকে ভোর ৪টা। ৬ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো |

গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে ভোর ৩টা ৫২ মিনিট। ৬ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো |
ইয়েলো লাইনে ডাউনের দিকে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা। আপের দিকে বিকেল ৩টা ২৪ থেকে রাত ১০টা ৫৩। ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো |
তবে সপ্তমীতে পার্পল ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না।

*অষ্টমী (১৯ অক্টোবর)*

অষ্টমীতেও ব্লু লাইনে দুপুর ১টা থেকে ভোর ৪টে এবং গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে ভোর ৩টে ৫২ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। দুই লাইনে ট্রেনের ব্যবধান ৬ মিনিট।
ইয়েলো লাইনে ডাউনমুখী মেট্রো বিকেল ৩টে থেকে রাত সাড়ে ১০টা এবং আপমুখী মেট্রো বিকেল ৩টে ২৪ মিনিট থেকে রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত চলবে। ব্যবধান ১২ মিনিট।
এই দিনও পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা বন্ধ থাকবে।

*নবমী (২০ অক্টোবর)*
নবমীতেও রাতভর মেট্রো পরিষেবা থাকবে। ব্লু লাইনে দুপুর ১টা থেকে ভোর ৪টে এবং গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে ভোর ৩টে ৫২ মিনিট পর্যন্ত ট্রেন চলবে। দুই লাইনে ব্যবধান ৬ মিনিট।
ইয়েলো লাইনে ডাউনমুখী পরিষেবা বিকেল ৩টে থেকে রাত সাড়ে ১০টা এবং আপমুখী পরিষেবা বিকেল ৩টে ২৪ মিনিট থেকে রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত থাকবে। ট্রেন চলবে ১২ মিনিটের ব্যবধানে।
পার্পল ও অরেঞ্জ লাইনে এই দিনও কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

*দশমী (২১ অক্টোবর)*
দশমীতে ব্লু লাইনে দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো চলবে। ট্রেনের ব্যবধান ৮ মিনিট। গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিষেবা থাকবে এবং ট্রেন চলবে ১৫ মিনিটের ব্যবধানে।
ইয়েলো লাইনে ডাউনমুখী মেট্রো বিকেল ৩টা থেকে রাত ৯টা ১৪ মিনিট এবং আপমুখী মেট্রো বিকেল ৩টা ২৪ মিনিট থেকে রাত ৯টা ৩৮ মিনিট পর্যন্ত চলবে। ট্রেনের ব্যবধান ১২ মিনিট।
দশমীতেও পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা থাকবে না।

ফলে পুজোর মূল ভিড়ের দিনগুলিতে রাত জেগে শহরের বিভিন্ন প্রান্তে ঠাকুর দেখার পর যাত্রীদের বাড়ি ফেরার অন্যতম ভরসা হতে চলেছে ব্লু ও গ্রিন লাইন। তবে যাত্রার আগে সংশ্লিষ্ট লাইনের শেষ মেট্রোর সময় দেখে নেওয়াই সুবিধাজনক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *