Breaking News

editor

৩০টি মামলার ‘অভিযুক্ত’ রমেশ বিজেপির মঞ্চে! হুব্বা শ্যামলের ছায়াসঙ্গীকে ঘিরে জাঙ্গিপাড়ায় বিতর্ক

প্রসেনজিৎ ধর, হুগলি :- হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপির একটি অনুষ্ঠানের মঞ্চে রমেশ মাহাতোকে দেখা যাওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দিলআকাশ গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে রমেশকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।হাওড়া ও হুগলি এলাকায় একাধিক অপরাধের অভিযোগে নাম জড়িয়েছে রমেশ মাহাতোর। পুলিশ সূত্রে …

Read More »

সদর দরজা খোলা, ঘরের মেঝেতে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ, দিনহাটায় ঘনাচ্ছে রহস্য

নিজস্ব সংবাদদাতা :- সদর দরজা খোলা। ঘরের ভিতরে মেঝেতে পড়ে রয়েছেন বৃদ্ধ স্বামী-স্ত্রী। দু’জনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন। শুক্রবার সকালে এমনই ভয়াবহ দৃশ্যকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটায়। ওই দম্পতিকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁদের মেয়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের …

Read More »

রবিবার সকাল থেকে ব্লু লাইনে ভাঙা পথে মেট্রো! রক্ষণাবেক্ষণের জন্য সন্ধ্যা পর্যন্ত টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম অংশে বন্ধ পরিষেবা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। রক্ষণাবেক্ষণের কাজের কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আংশিক ভাবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত অংশে এই সময় কোনও মেট্রো চলবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অংশে …

Read More »

ফ্রিজ খুলতেই ৭০ কেজি মাংস! ‘অস্বাস্থ্যকর ভাবে’ সংরক্ষণের অভিযোগ, সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কয়েক সপ্তাহ ধরেই রাজ্যজুড়ে হোটেল, রেস্তরাঁ এবং খাবারের দোকানে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। কলকাতার একাধিক রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করার পর এবার লেকটাউনে অভিযান চালানো হল প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর রেস্তরাঁয়। শুক্রবার দুই রেস্তরাঁয় একযোগে অভিযান চালান খাদ্য সুরক্ষা দফতর, ক্রেতা সুরক্ষা দফতর এবং …

Read More »

ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে অভিষেককে স্বস্তি, দমকলের নোটিসে স্থগিতাদেশ হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ক্যামাক স্ট্রিটের তৃণমূলের পার্টি অফিস ঘিরে ফের আইনি জটিলতা। বাড়ির মালিকের দেওয়া অফিস ছাড়ার নোটিসে কলকাতার সিটি সিভিল কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও, দমকল বিভাগের পৃথক নোটিসে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ওই অফিসের ব্যবহার। দমকলের নির্দেশ অনুযায়ী, প্রয়োজনীয় শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই জায়গা ব্যবহার করা যাবে …

Read More »

সুপ্রিম কোর্টের রক্ষাকবচ প্রত্যাহার, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার! কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে সুমিত রায়কে ধরল সিআইডি

প্রসেনজিৎ ধর :-সুপ্রিম কোর্টে রক্ষাকবচ বাতিল হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার দুপুরে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এরপর সুমিতকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় সিআইডি।শালবনির জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিতের …

Read More »

নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে বড় পদক্ষেপ কমিশনের! পুলিশ পর্যবেক্ষক নিয়োগ, দায়িত্বে কারা? জানাল নির্বাচন কমিশন

দেবরীনা মণ্ডল সাহা :-পুজোর আগেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নন্দীগ্রাম ও রেজিনগরে ভোটের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটের আগে দুই কেন্দ্রের জন্য পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। নন্দীগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে ২০০৮ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইপিএস অফিসার এম বি বোরালিঙ্গাইয়াকে। অন্য দিকে, রেজিনগরের পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব …

Read More »

ইনস্টাগ্রামে ‘বন্ধুত্ব’, তারপর অপহরণের ছক! নিউ মার্কেটের হোটেলে নাবালিকা, পরিবারের কাছে ৩ লক্ষ টাকা চেয়ে হুমকি

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- বিদেশে পড়াশোনা ও চাকরির প্রলোভন দেখিয়ে সোশাল মিডিয়ায় নাবালিকাকে ফাঁদে ফেলার অভিযোগ। ‘বন্ধুত্বের’ টোপে পড়ে বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসে একাদশ শ্রেণির ছাত্রী। ধর্মতলায় পৌঁছনোর পর একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় নিউ মার্কেট এলাকার একটি হোটেলে। সেখানেই ফোন হ্যাক করে পরিবারের কাছে ৩ লক্ষ টাকা …

Read More »

মোদীর জন্মদিনে রাজ্যজুড়ে মহা আয়োজন! ১০৮ মিটারের ‘ভারত মণ্ডল’, এক কোটি প্রদীপে সাজবে বাংলা, থাকছে একাধিক কর্মসূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে একাধিক বড় মাপের প্রশাসনিক ও জনমুখী কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী মাসে উৎসবের আবহেই নানা জনকল্যাণমূলক এবং রাষ্ট্রীয় মর্যাদার কর্মসূচি পালন করা হবে। এই সমস্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকবে বলেও …

Read More »

মাহেশে মমতার সভা আপাতত স্থগিত! সিঙ্গল বেঞ্চের অনুমতিতে রাজ্যের আপত্তি, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুক্রবার জরুরি শুনানি

প্রসেনজিৎ ধর, হুগলি:- শুক্রবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আপাতত স্থগিত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল কালীঘাট তৃণমূলের কর্মসূচি। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের করা মামলা ডিভিশন বেঞ্চ গ্রহণ করায় শুক্রবারের সভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। জানা গিয়েছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় প্রধান বিচারপতি ঘুগের নেতৃত্বাধীন …

Read More »