Breaking News

দুর্গাপুজোয় ২ কোটি পরিবারকে অর্ধেক দামে ময়দা-সুজি-চিনি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

প্রসেনজিৎ ধর,কলকাতা :- দুর্গাপুজোর আগে রাজ্যের প্রায় ২ কোটি পরিবারকে স্বস্তি দিতে বড় ঘোষণা সরকারের। পুজো উপলক্ষে অর্ধেক দামে ময়দা, সুজি ও চিনি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সরকারের এই উদ্যোগে উপকৃত হবেন ৮ কোটিরও বেশি মানুষ। এই প্রকল্পের জন্য খাদ্য দফতর ইতিমধ্যেই ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। পুজোর সময় রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে বিশেষ প্যাকেজ দেওয়ার রীতি আগেও ছিল। তবে আগের সরকারের সঙ্গে বর্তমান ব্যবস্থার তুলনা করে মুখ্যমন্ত্রী জানান, আগে ৫০ লক্ষ পরিবারকে ২০ শতাংশ ভর্তুকিতে এক কেজি চিনি দেওয়া হত। এবার সেই সুবিধার আওতা আরও বাড়ানো হচ্ছে।সরকারের ঘোষণা অনুযায়ী, পুজোর চার দিন এক কেজি ময়দা মিলবে ১৯ টাকায়। বাকি অর্থ ভর্তুকি হিসেবে দেবে সরকার। এক কেজি চিনির দাম রাখা হয়েছে ৩০ টাকা। পাশাপাশি ৫০০ গ্রাম করে সুজিও দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর দাবি, ময়দা ও চিনির জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। এর আগে শুক্রবারই পুজো রেশন প্যাকেজ নিয়ে ঘোষণা করেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি জানিয়েছিলেন, আগের সরকারের সময়ে দুই ধরনের রেশন কার্ডধারীকে পুজো প্যাকেজ দেওয়া হত এবং তাতে ১০ শতাংশ ছাড় ছিল। এবার সেই সুবিধার পরিধি বাড়িয়ে পাঁচ শ্রেণির রেশন কার্ডধারীকে পুজো প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *