Breaking News

নন্দীগ্রাম-রেজিনগরে জয়ের উচ্ছ্বাসে কলকাতায় বিজেপির বিজয় মিছিল, ‘ট্রিপল ইঞ্জিন’ সরকারের ডাক শুভেন্দুর! ভিক্টোরিয়া হাউসের কাছে জমায়েত ঘিরে প্রশ্ন

প্রসেনজিৎ ধর, কলকাতা :-নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে জয়ের পর কলকাতার রাজপথে বিজয় মিছিল করল বিজেপি। সোমবার উত্তর কলকাতার মুরলীধর সেন লেনে দলের পুরনো রাজ্য দফতরের সামনে থেকে মিছিল শুরু হয়। নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মিছিল শেষে আয়কর ভবনের কাছে একটি মঞ্চ থেকে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন দুই নেতা। সেখান থেকেই কলকাতা ও হাওড়ায় পুরসভা দখলের লক্ষ্যে ‘ট্রিপল ইঞ্জিন’ সরকারের ডাক দেন শুভেন্দু।
মিছিলে মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। ছিলেন দলের তিন রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মাহাতো, লকেট চট্টোপাধ্যায় ও শশী অগ্নিহোত্রী। নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে জয়ী হাসিরানি রথ এবং শাখারভ সরকারও মিছিলে অংশ নেন।
মিছিলের শেষে জমায়েতের জন্য আয়কর ভবনের সামনের অংশকে বেছে নেওয়া হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই জায়গার নির্বাচন তাৎপর্যপূর্ণ। কারণ, প্রতি বছর ২১ জুলাইয়ের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের জমায়েতের সঙ্গে কলকাতার রাজনীতিতে এই ধরনের কর্মসূচির বিশেষ যোগ রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *