Breaking News

মহাসপ্তমীতে বাংলায় অমিত শাহ! বেলুড় মঠ থেকে শ্রীভূমি, একাধিক পুজো মণ্ডপে ঠাকুর দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পালাবদলের পর বাংলার প্রথম দুর্গাপুজো। আর সেই পুজোর আবহেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সূত্রের খবর, মহাসপ্তমীর সকালে বেলুড় মঠ দর্শনের পর কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করার কথা তাঁর। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আবহে ঠাকুর দেখার পাশাপাশি পুজোর আনন্দও উপভোগ করতে পারেন তিনি। দুর্গাপুজো বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বছরভর এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন মানুষ। তবে এবারের পুজো রাজনৈতিক পালাবদলের কারণে বিশেষ তাৎপর্য পেয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর এটাই রাজ্যে প্রথম দুর্গোৎসব। মহালয়ার সন্ধ্যায় ইডেনে আয়োজিত মেগা অনুষ্ঠানের মধ্যেও পুজোকে ঘিরে সরকারের বিশেষ উদ্যোগের ছবি সামনে এসেছে। প্রথমে ওই অনুষ্ঠানে অমিত শাহের উপস্থিত থাকার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তাঁর সফর বাতিল হয়।তবে সূত্রের খবর, মহালয়ায় আসতে না পারলেও মহাসপ্তমীতে বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি সৌজন্যে যাওয়ার কথা তাঁর। এরপর রবিবার সকালে বেলুড় মঠ দর্শন করবেন শাহ। সেখান থেকে বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর কলকাতায় ফিরে সৌজন্যে যাবেন তিনি। দুপুর দেড়টা নাগাদ চেতলা ২৪ পল্লির দুর্গাপুজো পরিদর্শনের কথা রয়েছে। সেখান থেকে দুপুর ২টো নাগাদ শোভাবাজার রাজবাড়িতে যাওয়ার সম্ভাবনা। এরপর শ্রীভূমির দুর্গাপুজো মণ্ডপ ঘুরে দেখার কথা তাঁর। সবশেষে সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এই সফরসূচি সূত্রের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, চূড়ান্ত কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত তা নিশ্চিত নয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *