Breaking News

দুর্গাপুজো

পুলিশের উদ্যোগেই নিমতলা ঘাটে নিরঞ্জন চোরবাগানের প্রতিমা! শোকের আবহে বিসর্জন, দেখা মিলল না পুজো উদ্যোক্তাদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-চোখে জল, বুকে চাপা কষ্ট আর একরাশ শূন্যতা নিয়ে শনিবার বিকেলে নিমতলা ঘাটে নিরঞ্জন হল চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর প্রতিমা। তবে গোটা প্রক্রিয়ায় পুজো কমিটির কোনও সদস্যকে দেখা যায়নি। পুলিশের উদ্যোগেই মণ্ডপ থেকে প্রতিমা বার করে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর …

Read More »

ব্লাড ক্যান্সার, UTI-তে আক্রান্ত যোগেন চৌধুরী, শারীরিক অবস্থা সঙ্কটজনক! ভেন্টিলেশনে ৮৭ বছরের বর্ষীয়ান শিল্পী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরীর শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। রক্তের বিরল ধরনের ক্যান্সারে আক্রান্ত এই বর্ষীয়ান শিল্পী বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর বয়স ৮৭ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা চলার পাশাপাশি সম্প্রতি মূত্রনালির গুরুতর সংক্রমণ এবং সেপসিসের উপসর্গ দেখা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল …

Read More »

চোরবাগানকাণ্ডে পরিবারের একমাত্র রোজগেরে শুভমের মৃত্যু, বাগমারির বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুজোর আনন্দের মাঝেই চোরবাগান সর্বজনীনের মণ্ডপে ঘটে গিয়েছে ভয়াবহ বিপর্যয়। মণ্ডপ দেখতে গিয়ে ভিড় ও বৃষ্টির জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। এই মর্মান্তিক ঘটনায় উৎসবের আবহে নেমে এসেছে শোকের ছায়া। বিপর্যয়ের পর থেকেই মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। …

Read More »

পুজোর ছ’দিনে শিয়ালদহ ডিভিশনে ২ কোটি ৬৩ লক্ষেরও বেশি যাত্রীর যাতায়াত! গত বছরের তুলনায় ৩৩.৪৪% বৃদ্ধি, বিপুল লক্ষ্মীলাভ রেলের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোয় যাত্রীদের ঢল নামল শিয়ালদহ ডিভিশনে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ছ’দিনে (অধিক সপ্তমী-সহ) এই ডিভিশনে যাতায়াত করেছেন ২ কোটি ৬৩ লক্ষ ৩৯ হাজার ৬৯৮ জন যাত্রী। গত বছরের তুলনায় যাত্রীসংখ্যা বেড়েছে প্রায় ৩৩.৪৪ শতাংশ। শিয়ালদহ, দমদম, বিধাননগর রোড, সোনারপুর, বালিগঞ্জ, রানাঘাট ও কল্যাণীর মতো গুরুত্বপূর্ণ …

Read More »

‘মণ্ডপ ভেঙে যাচ্ছে!’ চোরবাগানকাণ্ডে নদিয়া থেকে আটক পুজো কমিটির কোষাধ্যক্ষ তথা ঘোষক, তদন্তে ফরেন্সিক দল

প্রসেনজিৎ ধর, কলকাতা :-চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। পুজো কমিটির কোষাধ্যক্ষ হওয়ার পাশাপাশি মণ্ডপে ঘোষকের দায়িত্বেও ছিলেন সঞ্জীব রাহা ওরফে সেন্টু। তাঁকে নদিয়া থেকে আটক করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং মোবাইল টাওয়ারের অবস্থান খতিয়ে দেখেই তাঁর …

Read More »

চোরবাগানকাণ্ডে তদন্তে গতি, মণ্ডপের নকশা খতিয়ে দেখতে থ্রিডি স্ক্যান ফরেনসিক দলের, ঘটনাস্থলে সিটও!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- চোরবাগান সর্বজনীনের মণ্ডপে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্তে আরও জোর দিল কলকাতা পুলিশ। মণ্ডপের নকশা, সাজসজ্জা, প্রবেশ ও প্রস্থানের পথের পরিসর— সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার ফের ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। মণ্ডপ পরিদর্শন করেন ফরেনসিক বিভাগের সদস্যেরাও। মণ্ডপের ভিতর …

Read More »

দশমীতে বিসর্জন ঘিরে নিরাপত্তার চাদরে কলকাতা, বাবুঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী!কলকাতার ২৮টি গঙ্গার ঘাটে বাড়তি পুলিশ মোতায়েন, ড্রোনেও নজরদারি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দশমীর সকাল থেকেই বাজতে শুরু করেছে বিসর্জনের বাদ্যি। বাপেরবাড়ি থেকে কৈলাসে ফেরার পালা উমার। দুপুরের পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন ঘাটে শুরু হবে প্রতিমা বিসর্জন। বিসর্জন ঘিরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সকালে বাবুঘাটে পৌঁছন …

Read More »

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের SIT গঠন রাজ্যের, তিন মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টের সঙ্গে পরামর্শ করেই এই তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত …

Read More »

পঞ্চমীর পর ষষ্ঠীর রাতেও কলকাতায় ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ধরপাকড়, এক রাতেই ৪১০টি মামলা, গ্রেফতার ৬৫, বাজেয়াপ্ত ৮৫টি গাড়ি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দুর্গাপুজোর রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় ট্রাফিক আইন ভাঙার অভিযোগও বাড়ছে। বেপরোয়া গাড়ি চালানো থেকে শুরু করে বাইকে তিন জনের যাতায়াত, মত্ত অবস্থায় গাড়ি চালানো—একাধিক ক্ষেত্রে কড়া পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। পুজোর ভিড় সামাল দিতে শহরের বিভিন্ন রাস্তায় বাড়ানো হয়েছে নজরদারি। পঞ্চমীর রাত থেকে শুরু হওয়া …

Read More »

পুজোয় বাংলায় অমিত শাহ, সপ্তমীতে বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, শ্রীভূমিতেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দুর্গাপুজোর আবহে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সপ্তমীর দিন শহরের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বেলুড় মঠ এবং উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। শ্রীভূমির দুর্গাপুজোতেও যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই শোভাবাজার রাজবাড়িতে প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।শনিবার সন্ধ্যায় আহমেদাবাদ …

Read More »