Breaking News

আবার মমতা বনাম শুভেন্দু! একুশের মতো ছাব্বিশেও হাইভোল্টেজ লড়াই এই ২ আসনে

নিজস্ব সংবাদ দাতা,কলকাতা :- ২০২১ সালের মতো ২০২৬ সালেও মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। দুই ভোটে ট্যুইস্ট হল, এবারের বিধানসভা ভোটে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী।সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। একাধিক চমক রয়েছে প্রার্থী তালিকায়। তার মধ্যে উল্লেখযোগ্য হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন। সেই শুভেন্দু, যিনি ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন। শুভেন্দু যে ভবানীপুরে প্রার্থী হতে পারেন, তার একাধিক ইঙ্গিত আগে থেকেই মিলছিল। কারণ, শুভেন্দু নিজেই বারবার হুঁশিয়ারি দিচ্ছিলেন,’নন্দীগ্রামে হারিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভবানীপুরেও হারাব।’
এতে একটি বিষয় স্পষ্ট, ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী কোনওভাবে জিতে যান, তাহলে বিজেপি-র অন্যতম মুখ হয়ে যাবেন তিনি । এমনকী যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে মুখ্যমন্ত্রী পদের জোরালো মুখ হয়ে উঠবেন তিনি। আবার যদি হেরে যান, তাহলেও বিজেপি যদি প্রধান বিরোধী দল থাকে, তাহলেও শুভেন্দুর বিধানসভায় জায়গা পাকা। কারণ, নন্দীগ্রাম শুভেন্দুর গড় হিসেবেই পরিচিত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *