Breaking News

হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট,কী কী বিধি নিষেধ?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি কলকাতা হাইকোর্টের। ২৬ শে মার্চ মিছিলের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ‘সর্বাধিক ৫০০ জন ব্যক্তি নিয়ে করা যাবে শোভাযাত্রা। কোন ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না। প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল করতে হবে’, শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে, নির্দেশ হাইকোর্টের। বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত করা যাবে শোভাযাত্রা।রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিলেও কী কী শর্ত দিল হাইকোর্ট? এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চ জানিয়েছে, সর্বাধিক ৫০০ জন ব্যক্তি নিয়ে করা যাবে শোভাযাত্রা। রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে অনেককে দেখা যায়। এদিন হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শোভাযাত্রায় কোনও ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না। প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল করতে হবে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, সেদিকেও নজর রাখতে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। মিছিলের আয়োজকদের হাইকোর্ট নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে। শোভাযাত্রার সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি নির্দেশ দিয়েছেন, বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত করা যাবে শোভাযাত্রা।বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। ২ দফায় নির্বাচন হবে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই বাংলায় আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রান্তে প্রান্তে টহলদারি শুরু করেছে। এই আবহে হাওড়ায় রামনবমীর মিছিল নিয়ে পুলিশের অনুমতি না পেয়েই হাইকোর্টের দ্বারস্থ হন আয়োজকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *