দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সূত্রের খবর, আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ৭ কিংবা ৮ এপ্রিল উত্তরবঙ্গে বিশেষত শিলিগুড়িতে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । উত্তরবঙ্গের বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব শিলিগুড়িতে বৈঠকে বসেছেন। উত্তরবঙ্গের নেতা ও সংগঠকরা বৈঠকে বসেছেন। সূত্রের খবর, উত্তরবঙ্গে মোট ৪টি সভা করার কথা রয়েছে মোদির ।২৩ ও ২৯ এপ্রিল বঙ্গে দু’দফায় বঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সিংহভাগ কেন্দ্রে প্রার্থীও দিয়ে দিয়েছে বিজেপি। এই অবস্থায় রাজ্যে দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন নিতিন নবীন। সূত্রের খবর, বাংলায় এসে জোন ভিত্তিক সাংগঠনিক বৈঠক করবেন নিতিন । বিজেপির যে ১০ টি বিভাগ রয়েছে, তার প্রত্যেকটি বিভাগের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকে বসতে পারেন নিতিন নবীন। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত তাঁর সূচি বঙ্গ নেতৃত্বের কাছে এসে পৌঁছয়নি। তবে সূত্র মারফত খবর, মূলত সাংগঠনিক বৈঠকের ওপরই জোর দেওয়া হচ্ছে, পরবর্তীতে যদি সময় থাকে, পরিস্থিতি অনুকূল থাকলে তিনি কয়েকটি জনসভাও করতে পারেন। এখনও পর্যন্ত সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রাজ্যে আসতে পারেন নিতিন নবীন।বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ২৪ থেকে ২৬ মার্চের মধ্যেই হতে চলেছে এই সফর। জানা যাচ্ছে, এই সফরে রাজ্যে দলের সাংগঠনিক শক্তি বাজিয়ে দেখতে ম্যারাথন বৈঠক করবেন বিজেপি সভাপতি। আলাদা করে বৈঠক হবে রাজ্যের ৫টি সাংগঠনিক জোনের নেতৃত্বের সঙ্গে। নীতীন ফিরে যাওয়ার পরই শুরু হবে হাইভোল্টেজ প্রচার অভিযান। গোটা রাজ্যজুড়ে প্রচারে ঝাঁপাবেন মোদি-শাহরা।বিজেপি সূত্রের খবর, মোদির সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও আশা করা হচ্ছে রামনবমীর পরে বা ৩০ মার্চের পরে তা স্পষ্ট হবে। এই নির্বাচনী জনসংযোগে একাধিক জনসভার পাশাপাশি থাকবে রোড শো। প্রথম ও দ্বিতীয় দফার ভোটের মাঝে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যেই হবে সেই রোড শো। কারণ প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। আর তার পরে দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন হবে ২৭ এপ্রিল। শুধু তাই নয় কলকাতার পাশাপাশি মোদির রোড শো হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুর বা আসানসোলের মতো শহরে।
Hindustan TV Bangla Bengali News Portal