Breaking News

হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন রাকেশ সিং!এখন বিজেপি-র প্রার্থী হওয়ার অপেক্ষা?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার বিচারপতি কৌশিক চন্দ বিজেপি এই নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার ফলে বাংলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা রইল না রাকেশের কাছে। বিজেপির এই নেতার জামিন পাওয়ার পরই জল্পনা শুরু হয়েছে, এবার কি কলকাতা বন্দর আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে পদ্ম শিবির?মৌলালিতে কংগ্রেস দপ্তরে ভাঙচুর এবং রাহুল গান্ধী পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। বিহারে রাহুল গান্ধীর মিছিল থেকে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করা হয়! তার প্রতিবাদে এই কলকাতায় কংগ্রেস দপ্তরে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। যদিও ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন রাকেশ সিং। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্রেই গত বছর সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে রাকেশ সিংকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর অনুগামী একাধিক নেতাকেও। এমনকী বিজেপি নেতার ছেলে শিবম সিংকেও গ্রেফতার করে পুলিশ। যদিও পরে জামিন পান শিবম। অবশেষে ভোটের আগে রাকেশের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
এদিন বিচারপতি কৌশিক চন্দ ১ লক্ষ টাকার বন্ডে রাকেশের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। এর ফলে একদিকে বিজেপি এই নেতার যেমন প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনও বাধা রইল না। তেমনই নিজের বিধানসভা এলাকায় প্রচারও করতে পারবেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *