দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলির নির্দেশ জারি হয়েছে। কমিশনের তরফে জারি করা তালিকা অনুযায়ী, একাধিক আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে |কলকাতা পুলিশের জয়েন্ট সিপি স্তরে তিনটি গুরুত্বপূর্ণ বদলি হয়েছে। সোমা দাস মিত্রকে ডিআইজি সিআইডি থেকে জয়েন্ট সিপি (ক্রাইম) পদে আনা হয়েছে। সুদীপ সরকার ডিআইজি পার্সোনেল থেকে জয়েন্ট সিপি (হেডকোয়ার্টার্স) পদে দায়িত্ব পাচ্ছেন। এছাড়াও এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট ভিএসআর অনন্তনাগকে কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের ডেপুটি কমিশনার, আইবি-র স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট প্রদীপকুমার যাদবকে নর্থ ডিভিশনের ডিসি, ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষকে সাউথ ইস্ট ডিভিশনের ডিসি, কাউন্টার ইন্সার্জেন্সি ফোর্সের এসপি প্রশান্ত চৌধুরীকে ইস্ট ডিভিশনের এসপি করা হয়েছে। এছাড়া বিধাননগরের ডিসি ডিডি মণীশ যোশীকে ভাঙড় ডিভিশনের ডিসি, হাওড়া সিটি পুলিশের এসিপি আনন্দজিৎ হোরকে এসডিপিও বেলডাঙা, এসটিএফের এসপি ইন্দ্রজিৎ সরকারকে চন্দননগর ডিসি (হেডকোয়ার্টার), আসানসোল-দুর্গাপুরের ডিসি রানা মুখোপাধ্যায়কে শিলিগুড়ি ইস্ট-এর ডিসি, বিধাননগর থানার অ্যাডিশনাল ডিসি ডিডি চন্দন ঘোষকে সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার করে পাঠানো হলো।
Hindustan TV Bangla Bengali News Portal