নিজস্ব সংবাদদাতা :-২০৭টি আসন পেয়ে প্রথমবার বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। রাত পোহালেই শপথ। তার আগে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের অনুষ্ঠানে আবেগে ভাসলেন অমিত শাহ | বাংলায় সরকার গঠন করতে পারায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মোদীকে আশীর্বাদ করছেন বলেই মত তাঁর। বঙ্গ বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পরে ভাষণ দিতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার সময় তিনি বলেন, ভবানীপুরের মতো নিজেরই ঘরের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন|
বঙ্গ বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পরে ভাষণ দিতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার সময় তিনি বলেন, ভবানীপুরের মতো নিজেরই ঘরের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন। তিনি বলেন, “শুভেন্দুদা আপনার ঘরের মাঠে এসেই আপনাকে হারিয়ে দিয়েছেন।” দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় শুভেন্দু অধিকারীর জয়ের বিষয়টিকেই তিনি বিশেষভাবে তুলে ধরেন। বিজেপির এই বিপুল জয়কে পশ্চিমবঙ্গের রাজনীতির একটি ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় হিসেবে বর্ণনা করে শাহ বলেন, “দিদির ঘরের মাঠ থেকে তাঁর অস্তিত্বই মুছে গেছে।”পরিষদীয় দলের বৈঠকের পর অমিত শাহ তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘৯ জেলায় দিদির খাতা খোলেনি |এমন বিপুল জনাদেশ কোথাও দেখিনি| শুধুমাত্র ঈশ্বর এবং বাংলার মানুষের কৃপায় এটা সম্ভব হয়েছে| ৯৩ শতাংশ ভোট পড়েছে বাংলায় | যা স্বাধীনতা পরবর্তী সময়ে রেকর্ড| শয়ে শয়ে লাশ পড়ত ভোটের সময়| সেখানে মৃত্য ছাড়াই শেষ হয়েছে বাংলার ভোট| তৃণমূল কোথাও একটা বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ তুলতে পারেনি| ২৩ জেলার মধ্যে ২০ জেলায় বিজেপি এক নম্বর দল৷ বিজেপি বিধায়কদের জয়ের গড় ব্যবধান ২৮ হাজার |’এদিন শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হলেন অমিত শাহ। বললেন, ‘‘শুভেন্দুদা অত্যন্ত কঠিন লড়াই করেছেন। নন্দীগ্রামের সঙ্গে সঙ্গে ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় থেকে তাঁকে হারিয়েছেন। আমি শুভেন্দুদাকে অনেকদিন ধরে চিনি। তৃণমূলে থাকার সময় থেকে তাঁকে জানি। আমরা মনে করি, বাংলায় সুশাসন এবং জনতার সুরক্ষা দিতে তিনিই যোগ্যতম ব্যক্তি। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ছাড়া কারও নামই কেউ প্রস্তাব করেনি। আগামী ৫ বছর তিনি বাংলার জনগণের জন্য ভালোভাবে কাজ করবেন এবং নতুন বাংলা গড়বেন।”একই সঙ্গে অমিত শাহ মনে করিয়ে দিয়েছেন, ২০১৬ সালে রাজ্যে মাত্র ৩ আসনে জয়ী হয়েছিল বিজেপি৷ সেখান থেকে দশ বছরের মাথায় রাজ্যে ২০৭টি আসন দখল করলেন তারা৷ অমিত শাহের কথায়, ‘৩ থেকে ২০৭-এ পৌঁছনোর এই যাত্রা অভূতপূর্ব ছিল৷’
Hindustan TV Bangla Bengali News Portal