প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলার গরিব মানুষদের পাকা বাড়ির প্রতিশ্রুতি থেকে, বিনামুল্যে চিকিৎসা থেকে পরিষ্কার জল| মোদির এই দিনের বক্তৃতায় এমনই প্রতিশ্রুতির কথা টেনে আনেন| এই প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল ক্ষমতা থেকে সরলে গরিবরা পাকা বাড়ি পাবে, পরিষ্কার জল পাবে, বিনামূল্যে চিকিৎসা পাবে৷ তৃণমূল ক্ষমতা থেকে গেলেই বাংলায় সুশাসন ফিরবে |’অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে ব্রিগেডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করে গেলেন, “তৃণমূল বাংলার নিরীহ হিন্দুদের ভয় দেখিয়ে রাখতে চায়। এরা কট্টরপন্থীদের উসকানি দেয়। গুন্ডাদের পোষে। আজ অনুপ্রবেশকারীদের অত্যাচারে বাঙালিরাই বাংলা ছাড়তে বাধ্য হচ্ছেন। বাংলার ‘রোটি-বেটি-মাটি’র উপর হামলা চালাচ্ছে অনুপ্রবেশকারীরা।” বাংলার মুখ্যমন্ত্রীর সিএএ বিরোধিতাকে তোপ দেগে প্রধানমন্ত্রীর বক্তব্য, “আমরা যখন সিএএ করলাম, এখানকার তৃণমূল সরকার বিরোধিতা করল। শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দিতে বললে পুরো তৃণমূল একসঙ্গে বিরোধিতা করে। আসলে ওঁরা হিন্দুদের নাগরিকত্ব দিতে চায় না।”মোদির দাবি, “বিগত কয়েক দশকে বাংলার বহু এলাকায় জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করে দিচ্ছে। তুষ্টিকরণের এমন নোংরা খেলা আর সইবে না বাংলা।”
Hindustan TV Bangla Bengali News Portal