Breaking News

নির্বাচনের আগে বড় ঘোষণা নবান্নের!পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য পাঁচ নতুন পর্ষদের ঘোষণা রাজ্য সরকারের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-এবারে পশ্চিমবাংলার পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য পাঁচটি নতুন ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, মুন্ডা(এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি), সদগোপদের (ওবিসি) জন্য পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে তাঁর সরকার। মমতা লেখেন, ‘এই সম্প্রদায়গুলি বাংলার প্রাণবন্ত কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এই বোর্ডগুলি উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চাকরি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অনন্য ভাষা ও ঐতিহ্য রক্ষা করবে। আরও আর্থ-সামাজিক প্রবৃদ্ধি উন্নয়নে কাজ করবে।’এর আগেও পিছিয়ে পড়া জনজাতি, উপজাতির উন্নয়নের লক্ষ্যে একাধিক পর্ষদ গঠন করা হয়েছে। সেগুলি কাজও করছে। মমতা লিখেছেন, ‘সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে ​২০১৩ সাল থেকে, আমরা আমাদের দুর্বল সম্প্রদায়ের জন্য এই জাতীয় অনেক বোর্ড প্রতিষ্ঠা করেছি।’ এই কথা জানিয়ে মমতা জানিয়েছেন, ‘মা-মাটি-মানুষের প্রতি আমাদের অঙ্গীকার আমরা যে কোনও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *