Breaking News

শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী!মোদীর সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ ভোর থেকেই,কোন পথে চলবে গাড়ি?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামীকাল প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ঘিরে কলকাতায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।যে রাস্তাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে সে গুলি হল- এসপ্ল্যানেড র‍্যাম্প, কে.পি. রোড, হসপিটাল রোড, লভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে।একই সঙ্গে শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় কোনও ভারী যানবাহন ঢুকতে পারবে না। তবে এলপিজি সিলিন্ডার, তেল, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ফল, মাছ, দুধ এবং ওষুধ বহনকারী ভারী যান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।এ ছাড়া শহরের কয়েকটি এলাকায় পার্কিংয়েও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল-এর আশপাশের এলাকায় কোনও গাড়ি থামানো যাবে না। এর পাশাপাশি এজেসি বোস রোড-এর হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন-সহ একাধিক রাস্তায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।পুলিশ আরও জানিয়েছে, ভিভিআইপি যাতায়াতের রুট এবং মিছিল যাওয়ার রাস্তা অনুযায়ী কিছু সময়ের জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। প্রয়োজন হলে ওই দিন শহরের ট্রাম পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। এছাড়াও প্রতিদিনের মতো কলকাতা ট্র্যাফিক পুলিশের যে নিয়ম ও বিধিনিষেধ কার্যকর থাকে, সেগুলিও শনিবার সমানভাবে বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ব্রিগেডে প্রশাসনিক সভার পাশাপাশি জনসভা করবেন তিনি। স্বাভাবিকভাবেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১০ ফুট উচ্চতা ও ৮০ ফুট চওড়া এই মঞ্চের গোটাটাতেই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। বাঙালি অস্মিতায় শান দিতে মঞ্চের ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে দক্ষিণেশ্বর মন্দির। মঞ্চের প্রতিটি কোণায় থাকছে বাঙালিয়ানার ছোঁয়া। বিষ্ণপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা থেকে পট-সহ নানা শিল্পকর্ম ফুটে উঠেছে মঞ্চে। থাকছে উত্তরবঙ্গের হাতি থেকে বিষ্ণুপুরের মন্দিরও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *