Breaking News

এলপিজি সঙ্কটের মাঝে রেশনে ফিরল কেরোসিন!বাংলার জন্য কতটা বরাদ্দ কেন্দ্রের?

দেবরীনা মণ্ডল সাহা :-রান্নার গ্যাস নিয়ে আতঙ্ক চলছে | এই পরিস্থিতিতে কেরোসিনকেই বিকল্প করে দিল কেন্দ্র। মধ্যপ্রাচ্য-র সংঘাত পর্বে এলপিজি নিয়ে যখন আতঙ্ক চরমে, সেই আবহে কেরোসিনে দেওয়া হল সাময়িক ছাড়পত্র। এবার থেকে সব রেশন দোকানেই মিলবে কেরোসিন। ২০২২ সাল থেকে রেশন দোকানে কেরোসিন তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার। মূলত, পরিবেশ দূষণকে সামনে রেখেই কেরোসিনের গণবণ্টনে বাধ তৈরি করেছিল মোদী সরকার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধ যেন ফিরিয়ে আনল সেই কেরোসিনকেই।বৃহস্পতিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী সংসদে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে অতিরিক্ত ৪৮ হাজার কিলোলিটার কেরোসিন তেল বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে |এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে ৪১৬৪ কিলোলিটার কেরোসিন | এই তেল রেশন দোকান অথবা পিডিএস দোকানগুলির মাধ্যমে গ্রাহকদের দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী |এই সংকটকালে কেরোসিন তেলকে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি লেখে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’ বা সহজ কথায় রেশন ডিলারদের সংগঠন। সেই চিঠির ভিত্তিতে পুনরায় মূলস্রোতে ফিরে এল কেরোসিন, মিলল ছাড়পত্র।এদিন ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “পশ্চিমবঙ্গের জন্য ৪ হাজার ১০০ কিলো লিটার কেরোসিন তেলে অনুমোদন দেওয়া হয়েছে| রাজ্যের কাছে এই পরিমাণ তেল সংগ্রহের পরিকাঠামো রয়েছে| পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে তেল তুলে নিতে হবে| তারপর রেশন ডিলাররাই তা সরবরাহ করবে না হয়।”রেশন ডিলাররা খুশি| কিন্তু তাঁদের আরও দাবি, এই সাময়িক ছাড়পত্রকে যেন পুনরায় স্থায়ী ছাড়পত্রে পরিণত করা হয়। ওই রেশন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদকের কথায়, “গ্যাসের যা দাম, আমরা চাইব কেন্দ্র যেন এই কেরোসিন বণ্টন বন্ধ না করে দেয়| এলপিজি মূল্যবৃদ্ধি মানুষের জীবনের গোদের উপর বিষফোঁড়ার মতো পরিস্থিতি তৈরি করেছে |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *