Breaking News

রাজ্য পুলিশের ডিজি হলেন পীযূষ পান্ডে!রাজীবের মেয়াদ শেষের মধ‍্যেই সিদ্ধান্ত মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযুষ পাণ্ডে। বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের মেয়াদ শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। তিনি এত দিন এডিজি (দক্ষিণবঙ্গ) ছিলেন।পীযূষ পান্ডে বর্তমানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বা ডিরেক্টর অব সিকিউরিটির পদে রয়েছেন। সেখান থেকে সরাসরি রাজ্য পুলিশের দায়িত্ব সামলাতে চলেছেন। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, চন্দননগর কমিশনারেটের প্রথম প্রথম সিপি ছিলেন তিনি। এক সময় কেন্দ্র ডেপুটেশনে গিয়েছিলেন। এসপিজিতেও দীর্ঘদিন দায়িত্বে ছিলেন।আইপিএস পীযূষ পান্ডে পেলেন রাজ্য পুলিশের দায়িত্ব। ফাঁকা হল মুখ্যমন্ত্রীর সিকিউরিটির পদ। সেখানে কে এলেন? প্রশাসনিক সূত্রে খবর, পীযূষ পান্ডের শূন্যস্থান পূরণ করছেন নগরপাল মনোজ ভর্মা। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে এবার তাঁকে দেওয়া হয়েছে ডিরেক্টর অব সিকিউরিটির পদ। অন্যদিকে নগরপালের দায়িত্ব গ্রহণ করছেন আইপিএস সুপ্রতিম সরকার। এতদিন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) দায়িত্ব সামলেছেন তিনি। এবার দায়িত্ব সামলাবেন এই শহরের।গত কয়েক দিন ধরে রাজ্য পুলিশের ডিজি পদ ঘিরে টানাপড়েন চলছে। এখন রাজ্য পুলিশে কোনও স্থায়ী ডিজি নেই। ভারপ্রাপ্ত বা অস্থায়ী ডিজি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন রাজীব। আগামী ৩১ জানুয়ারি তিনি অবসর নিচ্ছেন। সে দিক মাথায় রেখে নবান্ন স্থায়ী ডিজি পদে নিয়োগের জন্য নামের তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। শুক্রবার নবান্ন বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য পুলিশের এই রদবদলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *