Breaking News

বাংলার জন্য প্রথম বুলেট ট্রেনের ঘোষণা রেলমন্ত্রীর!৩ ঘণ্টার মধ্যেই বারাণসী থেকে পৌঁছানো যাবে শিলিগুড়ি

দেবরীনা মণ্ডল সাহা :- লোকসভায় বাজেট পেশের সময়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশে নতুন সাতটি হাই স্পিড রেল করিডরের কথা ঘোষণা করেছিলেন। এর মধ্যে ছিল বারাণসী-শিলিগুড়ি। সোমবার সেই হাই স্পিড করিডরে বুলেট ট্রেন চলার বিষয়টি স্পষ্ট করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও বলেন, “ভবিষ্যতে এই বুলেট ট্রেন করিডোরটি গুয়াহাটি পর্যন্তও প্রসারিত হবে, যা পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য একটি বড় অগ্রগতি হিসেবে চিহ্নিত হবে।”১০১৬-২৭ অর্থবর্ষের জন্য বাজেট প্রস্তাবে জানানো হয়েছে, সারা দেশে আরও সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷ এই সাতটি হাইস্পিড রেল করিডরের মধ্যে একটি তৈরি হবে বারাণসী থেকে শিলিগুড়ির মধ্যে৷ অর্থাৎ, বঙ্গের সঙ্গে জুড়বে বারাণসী৷ এই পরিকল্পনাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘গ্রোথ কানেক্টিভিটি’ বা প্রগতির যোগাযোগ বলে উল্লেখ করেছেন৷
একাধিক শহরের মধ্যে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে বলে বাজেট প্রস্তাবে জানানো হয়েছে রবিবার ৷ এই হাইস্পিড রেল করিডর তৈরি হবে মুম্বই-পুনে, পুনে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী ও বারাণসী-শিলিগুড়ি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন যে, এই সাতটি করিডোর তৈরিতে মোট ব্যয় হবে প্রায় ১৬ লক্ষ কোটি টাকা। এই করিডোরগুলি দ্রুত দেশের অনেক বড় শহরকে সংযুক্ত করবে এবং অর্থনীতিকে চাঙ্গা করবে বলে আশা কেন্দ্রের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *