Breaking News

বিধানসভায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়!লাইব্রেরি কমিটি-সহ বিধানসভায় একাধিক দায়িত্ব পেলেন প্রাক্তন মন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে। একই সঙ্গে আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রসঙ্গত পার্থ বর্তমানে কোনও মন্ত্রী নন৷ বিধানসভার নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রী সাধারণত হাউসের স্থায়ী বা স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না। মন্ত্রিত্বে থাকাকালীন তাই পার্থ কোনও কমিটির সদস্য ছিলেন না। জেল মুক্তি হবার পরে বিধায়ক হিসাবে অধিবেশনে যোগ দিতে হবে পার্থ চ্যাটার্জিকে।অন্যদিকে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার করা হয়েছিল| ’২২ সালের জুলাই মাসে স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থকে প্রথম গ্রেফতার করেছিল ইডি| সেই থেকে তিনি জেলেই ছিলেন| ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চলে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও, যেখানে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ| গত বছর অর্থাৎ ২০২৫ সালের মাসে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন |পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল কোথায় বসবেন পার্থ। তাঁকে কোন কমিটিতে রাখা হবে। সেই সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *