Breaking News

এসআইআই-এর শুনানি ঘিরে ইংরেজবাজারে তুলকালাম!শুনানি কেন্দ্রে ঢোকা নিয়ে কংগ্রেস তৃণমূল মারামারি,সংঘর্ষে জখম অনেকে

নিজস্ব সংবাদদাতা :- এসআইআই-এর শুনানি ঘিরে ইংরেজবাজারে তুলকালাম পরিস্থিতি। শুনানি কেন্দ্রে ঢোকা নিয়ে কংগ্রেস তৃণমূল মারামারি। কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কিন্তু শুনানি কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকার কথা, কিন্তু ইংরেজবাজারের এই শুনানি কেন্দ্রে পুলিশ নজরই পড়েনি। শুনানি কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জোর করে গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা চলছে।এসআইআরের শুনানি কেন্দ্রে ঘটল ধুন্ধুমার কাণ্ড, দুই পক্ষের বচসা থেকে হাতাহাতি, মারপিট| উত্তপ্ত হয়ে ওঠে গোটা শুনানি কেন্দ্র। অন্যদিকে, এদিনই এসআইআর প্রক্রিয়ায় হয়রানি বন্ধের দাবি তুলে জেলাশাসকের কাছে ডেপুটেশন পেশ করে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি, মন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ জনপ্রতিনিধিরা। এদিন ওই শুনানি কেন্দ্রে পুলিশকে ঘিরেও চলে তুমুল বিক্ষোভ! শুনানি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার আগেই পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হয় শুনানি। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা দুই মহিলা। এছাড়াও কমবেশি আহত হন অন্তত পাঁচজন।সোমবার দুপুরে এসআইআরের শুনানি পর্ব চলাকালীন এই তুলকালাম কাণ্ড ঘটে মালদহের ইংরেজবাজার শহরের জেলা স্কুল চত্বরে। জানা গিয়েছে, ইংরেজবাজার ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রচুর সংখ্যক মানুষকে এই শুনানি কেন্দ্রে ডাকা হয়েছিল। লাইনে ঠাসাঠাসি ভিড়। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। অসুস্থ মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অসুস্থ হয়ে পড়া ওই মহিলা রাজিয়া বিবির বাড়ি নরহাট্টা অঞ্চলের ১৭৬ নম্বর বুথ এলাকায়। অভিযোগ, তাঁকে পরপর তিনদিন হিয়ারিংয়ের জন্য ডাকা হয় বলে অভিযোগ। এই ঘটনায় হয়রানির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁর আত্মীয় স্বজনরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *