Breaking News

বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করবে তৃণমূল?দিল্লিতে বসেই অবস্থান জানালেন মমতা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে শুরুতেই মমতা বলেন, এখানে যারা বসে আছে, তারা সবাই এসআইআর -র কারণে বিপর্যস্ত পরিবার। দিল্লি সংবাদমাধ্যমের কোনও ধারণা নেই বাংলায় কী ঘটছে। সত্য ঘটনা সঠিকভাবে প্রকাশ হয় না। বিরোধীদের কণ্ঠস্বর সঠিকভাবে তোলা হয় না। আমি ছ’বার চিঠি লিখেছি কমিশনে। আমার দলের প্রতিনিধি দল বারবার গিয়েছে। এর মাঝেই মমতার স্পষ্ট বক্তব্য, ‘বাংলাকে আলাদা করে টার্গেট করা হচ্ছে।’ সেইসঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের পারফরম্যান্স নিয়েও মুখ খোলেন তৃণমূলনেত্রী। স্পষ্ট করে দেন, ‘আরও বেশি আসনে জিতব।’এদিন দিল্লিতে বঙ্গ ভবনে এসআইআর-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ওই সাংবাদিক বৈঠকেই সাংবাদিকরা বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’-র প্রসঙ্গ তোলেন। এসআইআর নিয়ে যেমন পথে নেমেছেন মমতা, তেমনই রাহুলকেও বিহারে পথে নামতে দেখা গিয়েছিল। ফলে ছাব্বিশের নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভাবনা রয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকরা।সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বলেন, “আমি আপনাকে সন্তুষ্ট করতে পারব না। তৃণমূল কংগ্রেস বাংলায় একাই লড়াই করে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব দল লড়াই করে। লড়তে দিন। যে যার নিজের ভাবনা।” বাংলায় ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কত আসন পেতে পারে, তাও সাংবাদিকরা জানতে চান মমতার কাছে। হেসে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে এবার আরও বেশি আসন পাব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *