Breaking News

মমতার ঐতিহাসিক সওয়াল, বাংলায় এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট!

প্রসেনজিৎ ধর :- এসআইআর মামলায় ইতিহাস গড়ে বুধবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সময় আইনজীবীদের পাশে সামনের সারিতে দাঁড়িয়ে পাঁচ মিনিট সময় নিয়ে বক্তব্য রাখেন তিনি।মমতা বলেন, “আমি পশ্চিমবঙ্গের মানুষের হয়ে বলছি। এসআইআর পদ্ধতিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কেউ বিয়ে করে অন্যত্র গেলে, কেউ ঠিকানা বদলালে, তাঁদের নাম কেটে দেওয়া হচ্ছে। এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কমিশনকে ছ’টি চিঠি লিখেছি, একটিরও উত্তর পাইনি। সুবিচারের জন্য কাঁদছি।”সূত্রের খবর, আগামী সোমবার ফের দিল্লিতে এসে শুনানিতে যোগ দেবেন তৃণমূল নেত্রী। সেক্ষেত্রে আগামী রবিবার দিল্লিতে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট কমিশনকে নোটিস জারি করে বলেছে, বানানের ছোটখাটো ভুলে যেন কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয়, তা কমিশনকে নিশ্চিত করতে হবে। ভোটারদের শুনানির নোটিস ধরানোর সময় কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে হবে|এদিনের শুনানির পর সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে বাংলায় বাড়তে পারে এসআইআরের সময়সীমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্যকান্তের। সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ লড়াই। ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম সওয়াল। দেশের ইতিহাসেও প্রথম, সুপ্রিম কোর্টে প্রথম সওয়াল কোনও মুখ্যমন্ত্রীর।শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে কুণাল ঘোষ বলেন, “আজ মমতাদি পুরো একশোয় একশো। একশো কী। একশোয় দুশো। দুশো কী। একশোয় পাঁচশো। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে পয়েন্ট তুলেছেন, তাতে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন। গুরুত্ব দিয়েছেন। নির্বাচন কমিশনকে নোটিস দিয়েছেন। এগুলো বিরোধীরা দেখুক।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *