Breaking News

ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিক খুন? মুম্বইয়ে রেললাইনের ধারে মিলল রক্তাক্ত দেহ,ক্ষোভ স্বরূপনগরে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটছেই। শ্রমিকদের খুনের অভিযোগও উঠছে। ফের বাংলার এক শ্রমিকের রহস্য মৃত্যু| রেললাইনের পাড়ে মিলল যুবকের রক্তাক্ত মৃতদেহ। মুম্বইয়ের রেললাইনের ধার থেকে উদ্ধার হল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার বালতি মাঝের পাড়ার বাসিন্দা আলফাজ মণ্ডলের (২৪) রক্ষাক্ত ক্ষতবিক্ষত দেহ। বুধবার গ্রামে পৌঁছায় তাঁর দেহ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মৃত্যুকে কেন্দ্র দানা বেঁধেছে রহস্য। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে মুম্বইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন আলফাজ। সেখানে এক ঠিকাদারের অধীনে মুম্বই মেট্রোর কাজে নিযুক্ত ছিলেন তিনি। থাকতেন মুম্বইয়ের সোমবর্গ এলাকায়। এরই মধ্যে বাড়ি ফিরবেন বলে পরিবারের সদস্যদের জানান। সোমবার রাতে কাজ শেষ করে ট্রেনেও চড়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই যুবক। ওই রাতেই মুম্বই পুলিশ রেললাইনের ধার থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে জানতে পারেন পরিবারের সদস্যরা। এরইমধ্যে ময়নাতদন্ত শেষে এদিনই তাঁর নিথর দেহ চলে আসে গ্রামে। আলফাজের এই আকস্মিক মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে তাঁর পরিবার। কেন তিনি ট্রেন থেকে নিখোঁজ হলেন? কেনই বা রেললাইনের ধারে তাঁর রক্তাক্ত দেহ মিলল? উত্তর খুঁজছেন সকলে। পরিবারের সদস্যদের অভিযোগ, এটা কোনও সাধারণ দুর্ঘটনা নয়। গভীর রাতে রেললাইনের ধার থেকে ওই যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে মুম্বই পুলিশ। পরে পরিচয় জানা যায়। মঙ্গলবার সকালে মুম্বই পুলিশ বসিরহাটের বাড়িতে ওই দুঃসংবাদ জানায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর শুনে মুম্বই পৌঁছয় মৃতের পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বুধবার মৃতদেহ স্বরূপনগরের বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের তরফে অভিযোগ, নিছজ দুর্ঘটনা নয়,আলফাজকে ‘খুন’ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *