Breaking News

‘২৫ শতাংশ ডিএ এখনই দিতে হবে’ ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র দাবিতে ফের রাস্তায় নামল সংগ্রামী যৌথ মঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করছে সরকার- এই অভিযোগেই তাঁদের মিছিল কলকাতার পথে।আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম নির্দেশ থাকলেও রাজ্য সরকার গড়িমসি দেখাচ্ছে। ডিএ নিয়ে যে যে নির্দেশ দেওয়া হয়েছে তা তারা মানছেন না। সরকার কেন ডিএ এখনও দিচ্ছে না? কয়েকদিন আগেও তারা গিয়েছিলেন নাবান্নে। তাই আন্দোলনেই থাকতে চাইছেন তাঁরা। মঞ্চের আরও অভিযোগ, সরকার এখনও অবধি সুপ্রিম নির্দেশ মেনে ডিএ-র কোনও ঘোষণা করেনি। এই নির্দেশের বিরুদ্ধে যাতে কোনওভাবেই সরকার রিভিউ পিটিশন দায়ের করতে না পারে সেই কারণে পথে নেমেছেন সরকারি কর্মীরা।সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “সরকার এবার এবার কোর্টে নির্দেশ মানুক। এই ডিএ শুধু তো কর্মচারীদের কাছে যাবে না। টাকাটা বাজারে ঘুরে আসবে। এর সঙ্গে পাল্লা দিয়ে শ্রমের মূল্য বৃদ্ধি পাবে। এই পুরো চক্রটা ব্রেক হয়েছে।” তিনি আরও বলেন, “শুনানির সময় কোর্ট বলেছে, কর্মচারীদের অধিকার রক্ষার জন্য পয়সা থাকে না, দান-ধ্যান রক্ষার জন্য পয়সা থাকে। সরকার ঠিক করুক কোনটা কী করবেন।”সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, সরকার যাতে এই রায়ের বিরুদ্ধে কোনও রিভিউ পিটিশন না করতে পারে, তাই তাঁরা গণআন্দোলনকে আরও শক্তিশালী করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *