Breaking News

৮৫০৫ অফিসার দিতে প্রস্তুত নবান্ন,সোমে সুপ্রিম-শুনানির আগে জানিয়ে দিল নবান্ন!

প্রসেনজিৎ ধর :-ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানির আগে বড় খবর। এসআইআরের কাজের জন্য মোট ৮,৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক দিতে পারবে বলে জানিয়ে রাখল নবান্ন।সংবাদসংস্থা পিটিআইয়ের সূত্রে জানা গিয়েছে, শনিবার একটি চিঠির মাধ্যমে এই তথ্য কমিশনের কাছে পাঠানো হয়েছে।সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই শুনানিতে আগের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করতে পারেন বলে জল্পনা। তার আগেই কমিশনকে গ্রুপ-বি আধিকারিকের সম্ভাব্য সংখ্যার কথা জানিয়ে রাখা হল।গত সপ্তাহে বুধবার এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘নিশ্চিত করুন যাতে কর্মী ও আধিকারিক দেওয়া যায়, যাঁরা দুটি ভাষা জানেন।’ শুনানিতে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ অস্বীকার করেন ও দাবি করেন, কমিশন যা চেয়েছে, তাই দেওয়া হয়েছে। তিনি দাবি করেছিলেন, জেলার সংখ্যা কম, তাই অফিসারের সংখ্যাও কম।এবার সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির ঠিক আগেই অফিসার দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। এরকম একটা সময়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে, তবে কি সুপ্রিম কোর্টে যাতে প্রশ্ন না ওঠে, তাই এই সিদ্ধান্ত? বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আজ অফিসার দেওয়ার কথা বলে রাজ্য সরকার কার্যত মেনে নিল যে তারা এতদিন ধরে পুরো এসআইআর প্রক্রিয়ায় অসহযোগিতা করেছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *