Breaking News

বঙ্গে এসআইআরের কাজ শেষ করতে হলে জুডিশিয়াল অফিসার নিয়োগ,রায় শীর্ষ আদালতের!

নিজস্ব সংবাদদাতা :- বাংলার ভোটার তালিকা সংশোধন ও বিশেষ যাচাই পর্ব নিয়ে চলা দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ভোট প্রক্রিয়ার স্বার্থে আগামী ২৮ ফেব্রুয়ারিই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন। তবে যাচাই পর্ব অসম্পূর্ণ থাকায় কাজ থামিয়ে রাখা হবে না।এখন বহু নথি পরীক্ষার কাজ বাকি। হাতে সময় মাত্র তিনদিন। এর মধ্যে ৭০ লক্ষেরও বেশি ভোটারের নথি যাচাই কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জরুরি ভিত্তিতে রাজ্যের এসআইআর মামলাটি সুপ্রিম কোর্টে উঠল শুনানির জন্য। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে শুনানি শুরু হয়। পরিস্থিতি বিচার বিবেচনা করে বিচারপতিরা পরামর্শ দেন, এসআইআরের কাজ সময়মতো শেষ করতে দরকারে ঝাড়খণ্ড, ওড়িশার আদালতগুলির সঙ্গে যোগাযোগ করে সেখানকার জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হোক।আদালত স্পষ্ট করে দিয়েছে যে, চূড়ান্ত তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হলেও যাচাই প্রক্রিয়া নির্বাচনের শেষ দিন পর্যন্ত চলতে পারে। এই অন্তর্বর্তী সময়ে যাঁদের নাম যাচাই হবে, তাঁদের জন্য নিয়মিত ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে। আইনিভাবে এই অতিরিক্ত নামগুলি ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকার অংশ হিসেবেই গণ্য করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *