প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের মোট সাতটি আদালতে ই-মেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র আতঙ্ক ছড়াল| ঘটনার জেরে তড়িঘড়ি নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডাকে রাজ্য প্রশাসন| সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বলেন, আদালতে নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের |আতঙ্কের কোনও কারণ নেই| এদিন সাধারণ মানুষকে গুজবে কান না-দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যসচিব| একইসঙ্গে, এই হুমকি ই-মেলের নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার ক্রাইম শাখা | রাজ্যের বিভিন্ন আদালতের বিচারকরা এসআইআর-এর নথি যাচাই কাজ পুরোদমে শুরু করে দিয়েছেন| তবে বেশ কয়েকটি জেলার বিচারকরা নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন৷ এই পরিস্থিতির মধ্যেই বোমা রাখা আছে বলে আজ সকাল থেকে রাজ্যের একের পর আদালতে হুমকি মেল আসতে শুরু করে | কলকাতার ব্যাঙ্কশাল আদালত থেকে শুরু করে জেলার একাধিক আদালতে এই হুমকি মেল পাঠানো হয় | এই হুমকি মেল আসার পরই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার নবান্নে সাংবাদিক বৈঠক করেন | সেই সাংবাদিক বৈঠকেই স্পষ্ট জানানো হয়, যে হুমকি মেল পাঠানো হয়েছে তা একই জায়গা থেকে বিভিন্ন আদালতে পাঠানো হয়েছে| মুখ্যসচিব বলেন, আজ আসানসোল, চন্দন নগর, সহ বিভিন্ন জায়গায় আদালতে বোমাতোঙ্ক ছড়িয়ে পড়ে| এতে সাধারণ মানুষের অসুবিধা হয়| জানা গিয়েছে এই হুমকি মেল পুরোপুরি ভুয়ো ছিল| বৈঠক শেষে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আসানসোল এবং দুর্গাপুর-সহ রাজ্যের বেশ কয়েকটি আদালতে বোমা রাখা আছে বলে গুজব ছড়িয়েছে | রাজ্য সরকার এই বিষয়টিতে কড়া নজর রাখছে এবং ই-মেল প্রেরকের খোঁজ চালানো হচ্ছে ।” তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, এই ধরনের ভিত্তিহীন গুজবে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ।নবান্নের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার | পুলিশের ডিজি জানিয়েছেন, যে কোনও ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে | অন্যদিকে, কলকাতার পুলিশ কমিশনার সাধারণ নাগরিকদের অভয় দিয়ে বলেন, “আমরা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি | প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এই মেইলগুলি সম্পূর্ণ ভুয়ো বা ফেক | প্রতিটি জায়গায় পাঠানো মেইলের ধরন বা প্যাটার্ন একইরকম;”
Hindustan TV Bangla Bengali News Portal