প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যে ফের একাধিক IPS ও WBPS ব়্যাঙ্কের অফিসারকে বদলি করার ঘোষণা করা হলো। নবান্ন থেকে এই নির্দেশ পাঠানো হয়েছে। মোট ২৩ জন IPS ও WBPS ব়্যাঙ্কের পুলিশ অফিসারের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এটা রুটিন বদলি বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে।তালিকায় রয়েছেন আইপিএস দ্যুতিমান ভট্টাচার্য। তিনি রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। তাঁকে দক্ষিণ ব্যারাকপুর কমিশনারেটের ডিসি পদে পাঠানো হয়েছে। তালিকায় রয়েছেন আইপিএস পাপিয়া সুলতানা, হোম গার্ডে সিনিয়র স্টাফ অফিসার। তাঁকে ব্যারাকপুর কমিশনারেটের এসবি-র ডিসি পদে পাঠানো হলো। তালিকায় রয়েছেন WBPS মিতুন কুমার দে। তিনি পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি (হেড কোয়ার্টার) পদে ছিলেন। তাঁকে খড়্গপুরের অ্যাডিশনাল এসআরপি করে পাঠানো হয়েছে।রাজ্য পুলিশে মোট ২৩টি রদবদলের বিজ্ঞপ্তি বুধবার জারি করা হয়েছে। হাওড়ার ডিসি (ট্রাফিক) থেকে অসীম খানকে সরিয়ে পাঠানো হয়েছে ব্যারাকপুরের ডিসি (উত্তর) করে। ব্যারাকপুরের ডিসি (উত্তর) থেকে গণেশ বিশ্বাসকে পাঠানো হয়েছে হাওড়ার ডিসি (দক্ষিণ) করে। হাওড়ার ডিসি (দক্ষিণ) থেকে সুরিন্দর সিংহকে তিন নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার করে পাঠানো হয়েছে। অনুপম সিংহ ব্যারাকপুরের ডিসি (দক্ষিণ) ছিলেন। তাঁকে হাওড়ার ডিসি (ট্রাফিক) করা হয়েছে। ব্যারাকপুরের ডিসি (সাব-আর্বান) ছিলেন জয় টুডু। তিনি হোম গার্ড অর্গানাইজ়েশনের সিনিয়র স্টাফ অফিসারের দায়িত্ব পেয়েছেন। এই পদে এত দিন ছিলেন পাপিয়া সুলতানা। তাঁকে ব্যারাকপুরের ডিসি (সাব-আর্বান) করা হয়েছে।দার্জিলিঙের গোর্খা ব্যাটেলিয়নের কমান্ডার করা হয়েছে অংশুমান সাহাকে। পশ্চিম মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) ছিলেন মনোরঞ্জন ঘোষ। তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) করে পাঠানো হয়েছে আসানসোল দুর্গাপুরের দায়িত্বে থাকা সুব্রত দেবকে। কোচবিহারের অ্যাডিশনাল এসপি হলেন কুন্তল বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের অ্যাডিশনাল এসপি হলেন কৃষ্ণগোপাল মীনা। মুর্শিদাবাদের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) করা হয়েছে সুমন্ত কবিরাজকে। এ ছাড়া, নতুন দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি (গ্রামীণ)-এর অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ, কৃষ্ণনগরের (গ্রামীণ) অ্যাডিশনাল এসপি সুরজিৎ কুমার দে, রায়গঞ্জের অ্যাডিশনাল এসপি সমীর আহমেদ, পূর্ব বর্ধমানের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) লাল্টু হালদার, খড়্গপুরের অ্যাডিশনাল এসআরপি মিঠুনকুমার দে, বনগাঁর এসডিপিও অভিষেক যাদব এবং পূর্ব বর্ধমানের এসডিপিও (কালনা) দেশমুখ রোশন প্রদীপ।চলতি মাসেই তিন জেলার পুলিশ সুপারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। তার আগে ১৪ ফেব্রুয়ারি রাজ্য পুলিশে বেশ কিছু রদবদল করা হয়েছিল। গত জানুয়ারিতে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল করা হয়েছিল।
Hindustan TV Bangla Bengali News Portal