Breaking News

বিধাননগরে ঢুকতেই হাবড়া-শিয়ালদহ লোকালে ধোঁয়া!নামতে হুড়োহুড়ি যাত্রীদের, বিধাননগরে হুলুস্থুল কাণ্ড

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শিয়ালদহগামী ট্রেনে ধোঁয়া। চাঞ্চল্য ছড়াল বিধাননগর স্টেশন চত্বরে। বুধবার বিকেলে হাবড়া-শিয়ালদহ লোকালে এই ঘটনা ঘটে। ট্রেন বিধাননগর স্টেশনে ঢুকতেই আচমকা ধোঁয়া বেরোতে শুরু করে ট্রেনের শেষ কামরা থেকে|সবমিলিয়ে হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২ টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেই রেল সূত্রে খবর |বুধবার বিকেলে হাবরা থেকে নির্ধারিত সময়েই ছাড়ে লোকাল ট্রেনটি।এদিন বিকেল ৪টে ১৫ নাগাদ বিধাননগর রোড স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় হাবড়া লোকাল। পিছনের দিকের একটি কামরা থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। মুহূর্তে সেই কামরাটি ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়া ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মেও। এদিকে বিপদ বুঝে স্বাভাবিকভাবেই তড়িঘড়ি ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছয় রেলের কর্মী ও দমকলের আধিকারিকরা। প্রথমেই যাত্রীদের সুস্থ অবস্থায় নামিয়ে নেওয়া হয়। খালি করে দেওয়া হয় ট্রেন।এ দিকে এই ঘটনার জেরে বেশ কয়েকটি ট্রেন হাবড়া লোকালের পিছনে দাঁড়িয়ে পড়ে। সাময়িক ভাবে পরিষেবা ব্যাহত হয়। বিকেল ৫টা ৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ব্রেকের গন্ডগোলের কারণেই আগুন লেগেছিল। তবে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করায় বিপদ এড়ানো গিয়েছে। যদিও অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ থাকার আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না দমকল আধিকারিকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *