Breaking News

এবার বিদ্যুৎ বিভ্রাটেও থমকাবে না মেট্রো, কমবে যাত্রী দুর্ভোগ!দেশে এই প্রথম

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা মেট্রো যাতায়াতের জন্য নিত্যযাত্রীদের অন্যতম ভরসা। কিন্তু এর ব্লু লাইনে প্রায় রোজই কোনও না কোনও গণ্ডগোল দেখা যায়, যান্ত্রিক-বৈদ্যুতিক গোলযোগ তো থাকেই, আর সেই কারণে অনেক সময়ে টানেলের ভিতরেই আটকে যায় মেট্রো । এই সমস্যার সমাধানে ব্লু লাইনে এবার বড় পরিবর্তন। বিদ্যুৎ চলে গেলেও আর টানেলের মধ্যে ট্রেন থেমে থাকবে না। চালু হল আধুনিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম | দেশের প্রথম মেট্রো এবার আবারও প্রথম এই প্রযুক্তি ব্যবহারের দৌলতে যাত্রীরা পাবেন আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন পরিষেবা।কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, বিদ্যুৎ বিভ্রাট হলে ৬.৪ মেগা ওয়াট আওয়ার ব্যাটারি দিয়ে ইলেকট্রিক সাপ্লাই চালু থাকবে মেট্রোতে। ফলে, বিভ্রাট বিভ্রাট থেকে মুক্তি পেতে চলেছে কলকাতা মেট্রো।আপাতত আজ থেকে ব্লু লাইনের জন্য একটি পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। জানা গিয়েছে, মেট্রো চলাচলের সময় যদি হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে এই মাইক্রো গ্রিড সিস্টেম দিয়েই ব্রেক ডাউন রেকটিকে কাছাকাছি মেট্রো স্টেশনে পৌঁছানো সম্ভব হবে। ফলে, যাত্রী ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন কলকাতা মেট্রো রেলের কর্তারা। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র এই গোটা বিষয়টি জানিয়েছেন।মেট্রো ব্যাটারি প্রযুক্তির মূল বৈশিষ্ট্য বিপর্যয় মোকাবিলা। দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম রুটে পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পরে এই ব্যবস্থা চালু করা হয়েছে, যা পাওয়ার ফেইলিওর হলেও ট্রেন চালিয়ে নিয়ে যাবে পরবর্তী স্টেশনে|ট্রায়াল রান সফল হয়েছে। দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার স্টেশন) পর্যন্ত ব্যাটারি দিয়ে ট্রেন সফলভাবে চালানো হয়েছে। নতুন এই সিস্টেমে ‘রিজেনারেটিভ ব্রেকিং’ প্রযুক্তিও রয়েছে, যা ব্রেকিংয়ের সময় উৎপন্ন শক্তিকে ট্র‍্যাকশনে কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয় করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *