দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নারী সুরক্ষা জোরদার করতে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’| একইসঙ্গে রাতের শহরে টহল দেবে সর্ব-মহিলা মোবাইল প্যাট্রোল টিম, যার নাম দেওয়া হয়েছে ‘শাইনিং’|মুখ্যমন্ত্রীর দেওয়া এই নাম। শ্যামবাজারে পিঙ্ক বুথের উদ্বোধন করেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার|এর মধ্যে অন্যতম পিঙ্ক বুথ। শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে থাকবে এই পিঙ্ক বুথ। আপাতত পাঁচটি পরের সংখ্যাটা আরও বাড়বে। শ্যামবাজার পাঁচ মাথায় উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। কাঁকুড়গাছি মোড়, হাডকো মোড় (উল্টোডাঙ্গা), গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তা পাঁচটা পিঙ্ক বুথ করা হচ্ছে। মহিলা পুলিশ কর্মী ও আধিকারিকরা বিকেল পাঁচটা থেকে রাত ১১ টা অব্দি এই বুথে থাকবেন। যাতে কর্মরতা মহিলারা রাস্তায় কোন বিপদে পড়লে সহজেই এই পিঙ্ক বুথে যোগাযোগ করতে পারবেন।এই পিঙ্ক বুথে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ ওয়ারলেস এবং টেলিফোন সুবিধা থাকবে। মহিলা কর্মীদের চেঞ্জিং রুম এবং ওয়াশরুম থাকবে ফার্স্ট এইড বক্স থাকবে। এই এলাকার যাবতীয় তথ্য ট্রেন রুট বাস রুট থেকে থানা ও অন্যান্য চিকিৎসক-সহ সমস্ত নম্বর থাকবে। সমস্ত প্রাসঙ্গিক তথ্য থাকবে।দ্বিতীয় বিষয়টি শাইনিং মোবাইল ভ্যান অর্থাৎ পাঁচটি গাড়ি। এটা হচ্ছে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। উইনার টিম যেমন বাইকে করে বিশেষ প্রশিক্ষিত মহিলা বাহিনী। সেই রকম ভাবেই সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পেট্রোলিং গাড়ি। গাড়িগুলির নাম সাইনিং। নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উইনার নামটি ও তাঁর দেওয়া। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুলিশের উদ্যোগে এই দুই ব্যবস্থা শনিবার সন্ধে থেকেই কার্যকর হচ্ছে। জরুরি সহায়তা, অভিযোগ জানানো কিংবা নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ – সবকিছুর জন্যই এই বুথগুলিকে ব্যবহার করা যাবে।
Hindustan TV Bangla Bengali News Portal