Breaking News

মমতার ভবানীপুরে বাদ ৪৭ হাজার!‘বিচারাধীন’ অবস্থায় কত?কী বলছে তৃণমূল-বিজেপি?

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে খসড়া তালিকা এবং আজকের তালিকা মিলিয়ে ৪৭ হাজার ৯৪ জন ভোটারের নাম বাদ পড়ল| খসড়া তালিকাতেই ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছিল ৪৪ হাজার ৭৭০ ভোটারের নাম| আজ চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ২৩২৪ জনের নাম| সবমিলিয়ে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়ল ৪৭০৯৪ জন ভোটারের নাম|এসআইআর প্রক্রিয়া শুরুর সময় কমিশন জানিয়েছিল, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোটা ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। শুধু ৪৭ হাজার নাম বাদ নয়, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আরও ১৪ হাজার ১৫৪ জনের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। নথি যাচাইয়ের পর বাদ পড়লে ভবানীপুরে নাম বাদের সংখ্যা আরও বাড়বে।এছাড়া, মেয়র ফিরহাদ হাকিমের এলাকা কলকাতা বন্দর বিধানসভা এলাকায় মোট বুথের সংখ্যা ২৬৬। খসড়া তালিকায় ১ লক্ষ ৭৯ হাজার ৭৩৫ জনের নাম ছিল। নতুন প্রকাশিত তালিকায় রয়েছে ১ লক্ষ ৭৯ হাজার ২৩৯ জনের নাম। এখনও ‘বিচারাধীন’ অবস্থায় আছে ৩২ হাজার ৩৭৮টি নাম। রাসবিহারী বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২৬৯। খসড়া তালিকায় ১ লক্ষ ৬০ হাজার ২১ জনের নাম ছিল। নতুন তালিকায় রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৯৫৫ জনের নাম। এখনও যাচাই হয়নি ৮১৫৭টি নাম। বালিগঞ্জে ২৯১টি বুথের মধ্যে খসড়া তালিকায় ১ লক্ষ ৯০ হাজার ২৫ জনের নাম ছিল। নতুন তালিকায় রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৪ জনের নাম। এখনও ২৩ হাজার ৯৬৮ জনের নাম যাচাই করা হয়নি।
সমগ্র দক্ষিণ কলকাতায় মোট ১০৯৩টি বুথে খসড়া তালিকায় ৬ লক্ষ ৯১ হাজার ৩০৬ জনের নাম ছিল। নতুন তালিকায় রয়েছে ৬ লক্ষ ৮৮ হাজার ৯৯ জনের নাম। মোট ‘বিচারাধীন ৭৮ হাজার ৬৫৭টি নাম।এদিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “২ জায়গার ভোটার কিংবা যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের নাম বাদ গিয়েছে। আবার এই তালিকা প্রকাশের পরও নাম তোলার সুযোগ রয়েছে। এখনও পর্যন্ত ৪৭ হাজার নাম বাদ গিয়েছে। তবে যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুরে দাঁড়াতে সাহস পাবেন বলে মনে হয় না।” অন্যদিকে, তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “কারও নাম অন্যায়ভাবে বাদ গেলে নতুন করে নাম তোলার সুযোগ থাকছে। সুপ্রিম কোর্ট তো বলেছে। ফলে এটাই চূড়ান্ত তালিকা, তা ধরে নেওয়া ঠিক হবে না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *