Breaking News

দোলযাত্রায় মেট্রো পরিষেবায় পরিবর্তন!কখন মিলবে প্রথম ও শেষ পরিষেবা?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দোলের দিন সকালে মিলবে না মেট্রো | ব্লু (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) হোক বা গ্রিন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ, কিংবা অরেঞ্জ (কবি সুভাষ-বেলেঘাটা) ও পার্পেল (জোকা-মাঝেরহাট)— কোনও লাইনেই সকালে পরিষেবা পাওয়া যাবে না বলে জানাল কলকাতা মেট্রো।প্রথম মেট্রো দুপুর ২টা ৩০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে এবং একই সময়ে শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকেও ছাড়বে।আগামী ৩ মার্চ অর্থাৎ মঙ্গলবার দোল। সেই উপলক্ষে মেট্রো সূচিতে পরিবর্তন করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোর পর। প্রথম মেট্রোর সময় বদলালেও শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। দোলের পরের দিন, অর্থাৎ হোলির দিনের মেট্রো পরিষেবায় কোনও বদল হবে কি না, তা নিয়ে এখনও তাঁরা কিছু জানাননি। সূত্রের খবর, ওই দিন পরিষেবার সূচি বদলের সম্ভাবনা কম। গ্রিন লাইনেও পরিষেবায় কাটছাঁট। দোলের দিন এই লাইনেও দুপুর থেকেই মেট্রো চলবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দুপুর ২টোর পর এই লাইনের দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। তবে সময়সূচি এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বিকেলের মধ্যে বিস্তারিত সূচি জানিয়ে দেওয়া হবে। শেষ পরিষেবার সূচিতে কোনও বদল হবে না বলেই মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর।গত বছরও দোলের দিন দুপুর ২টোর পর থেকে পরিষেবা পাওয়া গিয়েছিল ব্লু এবং গ্রিন লাইনে। এ বারও একই ছবি দেখা যাবে। যদিও গত বছর অরেঞ্জ এবং পার্পেল লাইনে দোলের দিন কোনও মেট্রো চলেনি। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এ বছরও ওই দুই লাইনে মেট্রো চলার সম্ভাবনা কম।

গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ)
এই রুটে চলবে ৪৫টি পরিষেবা (২৩টি আপ, ২২টি ডাউন), যেখানে স্বাভাবিক দিনে চলে ২২৮টি।
হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টায়, আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টা ২ মিনিটে।
ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর)
এই লাইনে মোট ৪৪টি মেট্রো চলবে (২২টি আপ ও ২২টি ডাউন)।

নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টা ৩৮ মিনিটে এবং বিমানবন্দর দিক থেকে প্রথম পরিষেবা শুরু হবে দুপুর ৩টায়।
পার্পল লাইন (জোকা–মাঝেরহাট)
এই রুটে চলবে ৩৮টি পরিষেবা (১৯টি আপ ও ১৯টি ডাউন), যেখানে স্বাভাবিক দিনে ৮৪টি মেট্রো চলে।
জোকা থেকে প্রথম মেট্রো দুপুর ২টা ৪০ মিনিটে এবং মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩টা ৪ মিনিটে।
অরেঞ্জ লাইন (কবি সুভাষ–বেলেঘাটা)
এই লাইনে মোট ২৮টি পরিষেবা চলবে (১৪টি আপ ও ১৪টি ডাউন)।
কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টা ৩০ মিনিটে এবং বেলেঘাটা থেকে প্রথম মেট্রো শুরু হবে বিকেল ৩টায়।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দোলযাত্রার দিনে উৎসবের আবহে যাত্রীদের নিরাপদ, সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা নিশ্চিত করতেই এই পরিবর্তিত সূচিতে পরিষেবা চালানো হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *