Breaking News

রাজ‍্যসভার প্রার্থী বাছাইয়ে শিকে ছিঁড়ল রাহুল সিনহার!দোলের দিন সুখবর পেলেন প্রাক্তন রাজ্য সভাপতি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দোলের দিনই এল সুখবর। রাজ্যসভায় বাংলা থেকে বিজেপি প্রার্থী রাহুল সিনহা। আগামী ১৬ মার্চ সংসদের উচ্চকক্ষের নির্বাচন রয়েছে। রাজ্য বিধানসভার হিসেব অনুযায়ী, একটি প্রার্থীকে জিতিয়ে পাঠাতে পারবেন গেরুয়া শিবির। আর সেই আসনের জন্য প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতিকেই বেছে নিল শীর্ষ নেতৃত্ব। রঙের উৎসবের দিন ঘোষণা করা হল তাঁর নাম। কেবলমাত্র বাংলা নয়, গোটা দেশের আরও ৯ আসনের জন্য প্রার্থী বাছাই করল বিজেপি| বিহার থেকে রাজ্যসভা পাঠানো হচ্ছে সদ্য সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়া নীতিন নবীনকে। অতিরিক্ত দায়িত্ব দিয়ে তাঁকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে গেরুয়া শিবির। বিহার থেকে রাজ্যসভার আরেক প্রার্থী দিলীপ কুমার। কোনও আসনেই তাঁদের বিরুদ্ধে আর কেউ প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন প্রার্থীরা। রাহুল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পরে জাতীয় সম্পাদক হয়েছিলেন। গত কয়েক বছর তিনি বিজেপির কোনও পদে ছিলেন না। তাঁকে জাতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে যখন অনুপম হাজরাকে ওই পদ দেওয়া হয়েছিল, তখন নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখও খুলেছিলেন রাহুল। তবে দল ছাড়েননি। শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকে দলে তথা পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনে রাহুলের গুরুত্ব বাড়তে থাকে। ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র সভায় রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্রধান বক্তা হিসাবে পাঠানো হচ্ছিল রাহুলকে। এ বার রাজ্যসভার প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষিত হল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পাঁচটি আসনে বিধানসভার যা বিন্যাস, তাতে তৃণমূলের চারটি এবং বিজেপির একটি আসনে নির্বাচিত হয়ে রাজ্যসভায় পৌঁছোনোর কথা। তৃণমূল চার প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপিও একজন প্রার্থীর নামই জানাল। ফলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন রাহুল|রাজ্যসভার ভোট নিয়ে এদিন সকালে একটি বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। ওই বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। তবে একটি আসনের জন্য এক জনই মনোনয়ন জমা দিলে নির্বাচনের প্রয়োজন পড়বে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *