দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে বিধানসভা ভোটে ২৯৪ টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করল বামফ্রন্ট।আলিমুদ্দিন স্ট্রিটে প্রার্থী তালিকা প্রকাশ করলেন বামফন্ট্র চেয়ারম্যান বিমান বসু। ছাব্বিশ নির্বাচনে তারাই প্রথম প্রার্থী তালিকা সামনে আনল। বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় যেমন ছাত্র এবং যুব রাজনীতির পরিচিত মুখ কলতান দাশগুপ্ত, সপ্তর্ষি দেব, দীপ্সিতা ধর,সায়ন বন্দ্যোপাধ্যায়দের নাম রয়েছে, সেরকমই প্রার্থী করা হয়েছে দলের প্রবীণ এবং পরিচিত মুখ বিকাশরঞ্জন ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়দের৷ নদিয়ার কালীগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনের পর বোমার আঘাতে নিহত শিশুকন্যা তমান্নার মা সাবিনা ইয়াসমিনকে৷
*এক নজরে দেখে নিন বামেদের প্রার্থী তালিকা :-*
দমদম: ময়ূখ বিশ্বাস
রাজারহাট-নিউটাউন: সপ্তর্ষি দেব
বরানগর: সায়নদীপ মিত্র
পানিহাটি: কলতান দাশগুপ্ত
উত্তর দমদম: দীপ্সিতা ধর
কালীগঞ্জ: সাবিনা ইয়াসমিন
নোয়াপাড়া: গার্গী চট্টোপাধ্যায়
খড়দহ: দেবজ্যোতি দাস
কামারহাটি: মানস মুখোপাধ্যায়
কাকদ্বীপ: নারায়ণ দাস
বারুইপুর পূর্ব: স্বপন নস্কর
সাতগাছিয়া: গৌতম পাল
বিষ্ণুপুর: শ্যামল দল
কসবা: দীপু দাস
যাদবপুর: বিকাশরঞ্জন ভট্টাচার্য
সোনারপুর উত্তর: মোনালিসা সিনহা
বেহালা পশ্চিম: নীহার ভক্ত
মহেশতলা: সায়ন বন্দ্যোপাধ্যায়
বেলেঘাটা: পারমিতা রায়
উদয়নারায়ণপুর: ষষ্ঠী মাজি
উত্তরপাড়া: মীনাক্ষী মুখোপাধ্যায়
শ্রীরামপুর: নবনীতা চক্রবর্তী
সিঙ্গুর: দেবাশিস চট্টোপাধ্যায়
চন্দননগর: মনীষ পন্ডা
আরামবাগ: বীথিকা পন্ডিত
হরিপাল: সৌমেন মুখোপাধ্যায়
চন্ডীপুর: রীতা দাস
পটাশপুর: সৈকত গিরি
কাঁথি উত্তর: সুতনু মাইতি
কাঁথি দক্ষিণ: তেহরান হুসেন
রামনগর: অশোক কুমার মাইতি
দাঁতন: শ্যামলকান্তি দাস পট্টনায়েক
ঝাড়গ্রাম: অর্জুন মাহাতো
কেশিয়ারি: মলিনা মুর্মু
খড়্গপুর সদর: মধুসূদন রায়
নারায়ণগড়: তাপস সিনহা
ডেবরা: সুমিত অধিকারী
ঘাটাল: শান্তিনাথ সাতিক
ঘাটাল: শান্তিনাথ সাতিক
বাঁকুড়া: অভয়ানন্দ মুখোপাধ্যায়
রঘুনাথপুর: গণেশ বাউরি
রানিবাঁধ: দেবলীনা হেমব্রম
কোতুলপুর: রামচন্দ্র রায়
সোনামুখী: অজিত রায়
খণ্ডঘোষ: রামজীবন রায়
বর্ধমান দক্ষিণ: সুদীপ্ত গুপ্ত
রায়না: সোমনাথ মাঝি
মেমারি: কৃষ্ণেন্দু ভদ্র
ভাতার: হাসিনা খাতুন
পূর্বস্থলী উত্তর: প্রদীপ সাহা
কাটোয়া: সঞ্জিত দাস
মঙ্গলকোট: মীরাজ আলম
আউশগ্রাম: চঞ্চল মাঝি
পাণ্ডবেশ্বর: প্রবীর মণ্ডল
দুর্গাপুর পূর্ব: সীমন্ত চট্টোপাধ্যায়
দুর্গাপুর পশ্চিম: প্রভাস সাঁই
জামুরিয়া: মহম্মদ সাব্বির হুসেন
আসানসোল: শিল্পী চক্রবর্তী
শিলিগুড়ি: শরদিন্দু চক্রবর্তী
বাকি আসনগুলির প্রার্থীদের নামও আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিমান বসু। প্রথম দফায় প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছেন ২৮ জন মহিলা।
Hindustan TV Bangla Bengali News Portal