Breaking News

পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট, প্রথম দফায় ১৫২ আসনে, দ্বিতীয় দফায় ১৪২, ৪ মে ফল ঘোষণা!একনজরে দেখে নিন কোথায় কবে ভোট

প্রসেনজিৎ ধর :-পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে এপ্রিল মাসে ভোটগ্রহণ হবে এবং ৪ মে একসঙ্গে ফল ঘোষণা করা হবে।রবিবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ জানিয়ে দিল, রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ হবে—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি আসনে, দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হবে। আর সমস্ত ভোটের গণনা অনুষ্ঠিত হবে ৪ মে| নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লক্ষ, মহিলা ভোটার ৩ কোটি ১৬ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,১৫২ জন। রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে|

*প্রথম দফার ভোট – ২৩ এপ্রিল*
*কোচবিহার (৯ আসন)*
মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।

*আলিপুরদুয়ার (৫ আসন)*
কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।

*জলপাইগুড়ি (৭ আসন)*
ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।

*দার্জিলিং ও কালিম্পং (৬ আসন)*
কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।

*উত্তর দিনাজপুর (৯ আসন)*
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করন্দিঘি, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার।

*দক্ষিণ দিনাজপুর (৬ আসন)*
কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।

*মালদহ (১২ আসন)*
হাবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর।

*মুর্শিদাবাদ (২২ আসন)*
ফারাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি।

*পূর্ব মেদিনীপুর (১৬ আসন)*
তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা।

*পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম (১৯ আসন)*
দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, খড়গপুর।

*পুরুলিয়া (৯ আসন)*
বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর।

*বাঁকুড়া (১২ আসন)*
শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রাইপুর, তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।

প্রথম দফা: ৩০ মার্চ ভোটের জন্য বিজ্ঞপ্তি
প্রথম দফা: মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিল
প্রথম দফা: মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল
প্রথম দফা: মনোনয়নের প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল

*দ্বিতীয় দফার ভোট – ২৯ এপ্রিল*
*নদিয়া (১৭ আসন)*
করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।

*উত্তর ২৪ পরগনা (৩৩ আসন)*
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, টিটাগড়, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বাসন্তী, কুলতলি।

*দক্ষিণ ২৪ পরগনা (৩১ আসন)*
গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রাইদিঘি, মন্দিরবাজার, জয় নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম।

*কলকাতা (১১ আসন)*
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া।

*হাওড়া (১৬ আসন)*
বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর, ডোমজুড়, জগৎবল্লভপুর, পাঁচলা, সাঁকরাইল, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নরায়ণপুর।

*হুগলি (১৮ আসন)*
উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।

*পূর্ব বর্ধমান (১৬ আসন)*
খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।

*পশ্চিম বর্ধমান (৯ আসন)*
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুড়িয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবনি।

দ্বিতীয় দফা: ২ এপ্রিল ভোটের জন্য বিজ্ঞপ্তি
দ্বিতীয় দফা: মনোনয়নের শেষ দিন ৯ এপ্রিল
দ্বিতীয় দফা: মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল
দ্বিতীয় দফা: মনোনয়নের প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল
৬ মে-র মধ্যে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া শেষ

পশ্চিমবঙ্গ ছাড়াও আরও চার রাজ্যে বিধানসভা ভোট হবে। তবে সেই সব রাজ্যে এক দফাতেই ভোট গ্রহণ শেষ হবে। অসম, কেরল ও পন্ডিচেরিতে এক দফায় ভোট গ্রহণ হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে এক দফায় ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল। একমাত্র বাংলাতেই দু’দফায় ভোট হবে।

বাংলায় গত নির্বাচনে ৮ দফায় ভোট গ্রহণ করা হয়েছিল। এবার ভোট হবে ২ দফায়। কেন ভোটের দফা কমানো হল তা নিয়ে এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেব, পশ্চিমবঙ্গে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখেছে কমিশন। তাতে মনে করা হয়েছে, ২ দফাতেই ভোট করানো যথেষ্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *