প্রসেনজিৎ ধর, হুগলি:- বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল| একাধিক সিটিং MLA-এর নাম নেই তালিকায়। বাদ গিয়েছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নাম| টানা তিন বারের বিধায়ক তিনি। সেই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দলের তরুণ মুখ তথা মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে। টিকিট না পেয়েই ‘রাজনীতি থেকে বিশ্রাম’ নেওয়ার কথা অসিতের মুখে।তিনবারের বিধায়ক অসিত মজুমদার এবার পেলেন না টিকিট। আর তারপরই আনন্দে বাজি ফাটালো চুঁচুড়ায়। সেল ফাটিয়ে আনন্দ করতে দেখা গেল তৃণমূল কর্মী ও একটি ক্লাবের একাংশ সদস্যদের।২০১১ সালে প্রথম তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান অসিত মজুমদার। ভোটে জিতে বিধায়ক হন তিনি। তারপর থেকে টানা তিনবারের বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এবার বিধানসভা ভোটে তাঁর উপর আর আস্থা রাখল না দল। এবার তাঁকে প্রার্থী করা হয়নি। প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর তাতেই খুশির হওয়া চুঁচুড়া জুড়ে। চুঁচুড়ার একটি ফুটবল কোচিং ক্লাবে এদিন সন্ধ্যায় দেখা যায় সেল ফাটিয়ে আনন্দ করতে। একের পর এক সেল ফাটিয়ে আনন্দে মেতে ওঠে পেয়ারা বাগান ফুটবল কোচিং ক্লাবের সদস্যদের।অন্যদিকে দলেরই একাংশকে দেখা গেল চুঁচুড়া ঘড়ির মোড়ে সেল ফাটাতে। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় চুঁচুড়ার প্রাক্তন পুর প্রধান অমিত রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে।
২০১১ সালে যখন বামফ্রন্টের জমানা, সেই সময় চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথম বার জয় লাভ করেন অসিত মজুমদার। এরপরে ২০১৬, ২০২১-এও দল অসিতেই ভরসা রেখেছিল। কিন্তু ২০২৬-এ এই কেন্দ্রে তরুণ মুখে ভরসা রেখেছে দল। তবে এ নিয়ে কি আগাম আভাস পেয়েছিলেন অসিত মজুমদার |বিদায়ী বিধায়কের বক্তব্য, ‘আমরা তো চুনোপুঁটি লোক। আমাদের সঙ্গে কেন কথা বলবে? আর আমার নিশ্চয়ই খামতি আছে, না হলে আমাকে টিকিট দেবে না কেন? আগে তিন বার তো দিয়েছে টিকিট। তবে এতে আমার কোনও কষ্ট নেই। এখন বই পড়ব, ঘুরব। আমার আইনের ডিগ্রি আছে। বার কাউন্সিলের সার্টিফিকেট আছে। কোর্টে নেমে যাব। রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম।’
Hindustan TV Bangla Bengali News Portal