Breaking News

দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বামেদের!এই তালিকাতেও নেই সেলিম-শতরূপ,কোন আসনে কে লড়বেন?দেখে নিন

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকাতেও তেমন কোনও চমক নেই। বৃহস্পতিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটের সদর দপ্তর থেকে দ্বিতীয় দফায় ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকাতেও প্রার্থী হিসেবে নাম নেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যুব নেতা শতরূপ ঘোষ। তবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়ে আসা নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ আসনটি শরিক সিপিআই-কে ছাড়ল সিপিএম। এই কেন্দ্র থেকে সিপিআইয়ের প্রার্থী শান্তি গিরি। শুভেন্দু অধিকারী এবং তাঁরই ঘনিষ্ঠ তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে তাঁর লড়াই। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সিপিএমের চেনা মুখ, আইনজীবী শ্রীজীব বিশ্বাস। বালিগঞ্জে রয়েছে চমক। প্রার্থী করা হয়েছে আফরিন বেগমকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে বিক্ষোভে পথে নেমেছিলেন আফরিন। একাধিক বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে সিপিএমের প্রতিনিধি দলেও দেখা গিয়েছিল তাঁকে। এবার সেই আরফিনকে বালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করছেন হেভিওয়েট প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

*একনজরে বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা:-*

কালচিনি (এসটি) — আরএসপি — পাসাং শেরপা (পুরুষ)
করনদিঘি — সিপিআই(এম) — মহম্মদ শাহাবুদ্দিন (পুরুষ)
হাবিবপুর — সিপিআই(এম) — বসুদেব বর্মন (পুরুষ)
চাঁচল — সিপিআই(এম) — আনাওয়ারুল হক (পুরুষ)
ভগবানগোলা — সিপিআই(এম) — মাহমুদুল হাসান (পুরুষ)
রানিনগর — সিপিআই(এম) — জামাল হোসেন (পুরুষ)
নবগ্রাম (এসসি) — সিপিআই(এম) — পূর্ণিমা দাস (মহিলা)
জলঙ্গি — সিপিআই(এম) — আইনুস আলি সরকার (পুরুষ)
কৃষ্ণনগর উত্তর — সিপিআই(এম) — অদ্বৈত বিশ্বাস (পুরুষ)
কৃষ্ণনগর (এসসি) — সিপিআই(এম) — অর্চনা বিশ্বাস (মহিলা)
কল্যাণী (এসসি) — সিপিআই(এম) — সবুজ দাস (পুরুষ)
বাসিরহাট দক্ষিণ — সিপিআই(এম) — আইনুল আরেফিন (রাজু আহমেদ) (পুরুষ)
কুলতলি (এসসি) — সিপিআই(এম) — রামশঙ্কর হালদার (পুরুষ)
জয়নগর (এসসি) — সিপিআই(এম) — অপূর্ব প্রামাণিক (পুরুষ)
বারুইপুর পশ্চিম — সিপিআই(এম) — লাহেক আলি (পুরুষ)
ডায়মন্ড হারবার — সিপিআই(এম) — সমরেন্দ্রনাথ নাইয়া
টালিগঞ্জ — সিপিআই(এম) — অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস
মেটিয়াবুরুজ — সিপিআই(এম) — আইনজীবী মনিরুল ইসলাম
ভবানীপুর — সিপিআই(এম) — আইনজীবী শ্রীজীব বিশ্বাস
বালিগঞ্জ — সিপিআই(এম) — আফরিন বেগম (শিল্পী)
চাঁদপাড়া — সিপিআই(এম) — আইনজীবী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
জঙ্গিপাড়া — সিপিআই(এম) — সুদীপ্ত সরকার
পুরশুড়া — সিপিআই(এম) — সন্দীপকুমার সামন্ত
পাঁশকুড়া — সিপিআই(এম) — ইব্রাহিম আলি
পাঁশকুড়া পশ্চিম — সিপিআই(এম) — নিরঞ্জন সিহি
নন্দীগ্রাম — সিপিআই — শান্তি গিরি
খেজুরি (এসসি) — সিপিআই(এম) — হিমাংশু দাস
নয়াগ্রাম (এসটি) — সিপিআই(এম) — ডঃ পুলিন বিহারী বাস্কে
গোপীবল্লভপুর — সিপিআই — বিকাশ সারাঙ্গি
মন্তেশ্বর — সিপিআই(এম) — অনুপম ঘোষ
আসানসোল উত্তর — সিপিআই — অখিলেশ কুমার সিং
মুরারাই — সিপিআই(এম) — মহম্মদ আলি রেজা মণ্ডল

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *