Breaking News

পাখির চোখ বিধানসভা নির্বাচন!ভোটের আগে বঙ্গে ১২ সভা মোদির,পাল্লা দেবেন অমিত শাহও

দেবরীনা মণ্ডল সাহা :-আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের জোরদার প্রচারে নামছে বিজেপি| দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| রাজ্যে অন্তত ১২টি জনসভা করতে পারেন| ভোটের আগে এই ধারাবাহিক প্রচার কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে |উত্তরবঙ্গে ৩টি ও দক্ষিণবঙ্গে ৯টি। দলের সাংগঠনিক দশটি বিভাগের মধ্যে ৭টি বিভাগে সভা ইতিমধ্যেই করেছেন মোদি |বিজেপি সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে কোচবিহার, শিলিগুড়ি ও বালুরঘাটে সভা হওয়ার সম্ভাবনা রয়েছে৷| অন্যদিকে দক্ষিণবঙ্গে খড়গপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া এবং দুই ২৪ পরগনায় সভা করার পরিকল্পনা রয়েছে| শুভেন্দু অধিকারীর সমর্থনে কাঁথিতে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী| একইভাবে খড়গপুরে দিলীপ ঘোষের সমর্থনে আরেকটি সভার সম্ভাবনা রয়েছে| অর্থাৎ মোট ১২টি সভা করতে পারেন। এছাড়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যে একাধিক জনসভা করবেন বলে জানা গিয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *