Breaking News

তৃণমূলের ইস্তেহারে দশ ‘প্রতিজ্ঞা’!বাংলাকে দেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করার প্রতিশ্রুতি,তৈরি হবে ৭টি নতুন জেলা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ, শুক্রবার বিকেলে ওই ইস্তেহার প্রকাশ করলেন। পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে রাজ্যে আরও নতুন সাতটি জেলা ঘোষণা করা হবে। শুধু তাই নয়, সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পুরসভার সংখ্যাও বাড়বে। সেই কথাও এদিন ইস্তেহারে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজেও সেই কথা জানিয়েছেন|ইস্তাহারে ১০টি প্রতিজ্ঞার উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দশটি প্রতিজ্ঞার মধ্যে উল্লেখ রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প, কৃষি, শিল্প-বাণিজ্য, আবাস, জল, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনিক সুবিধা। প্রবীণদের জন্য বিশেষ প্রতিশ্রুতি রয়েছে দশ প্রতিজ্ঞায়।

*দিদির ১০ প্রতিজ্ঞা*

১. লক্ষ্মীর ভাণ্ডার
সাধারণ মহিলাদের মাসিক ভাতা এখন বেড়ে মাসে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি/জনজাতির মহিলাদের জন্য ১,৭০০ টাকা করা হয়েছে।

২. বাংলার যুব-সাথী প্রকল্প
২১–৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের ৫ বছর ধরে মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা।

৩. ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট
কৃষকদের আয় বাড়াতে পৃথক কৃষি বাজেট ঘোষণা।

৪. প্রতিটি বাড়িতে পানীয় জল
পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি।

৫. সকলের জন্য পাকা বাড়ি
আবাসন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবারকে পাকা বাড়ি দেওয়ার লক্ষ্য।

৬. দুয়ারে চিকিৎসা আরও জোরদার
ব্লক ও টাউন স্তরে প্রতি বছর স্বাস্থ্য শিবির আয়োজন।

৭. সরকারি স্কুলে পরিকাঠামো উন্নয়ন
শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করা।

৮. প্রবীণদের ভাতা চালু রাখা
বয়স্কদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি।

৯. নতুন জেলা গঠন
প্রশাসনিক সুবিধার জন্য ৭টি নতুন জেলা তৈরি।

১০. পৌর পরিষেবা সম্প্রসারণ
শহরাঞ্চলে আরও উন্নত পরিষেবা দিতে পৌরসভার সংখ্যা বাড়ানো।

তৃণমূলের ইস্তেহারে দাবি করা হয়েছে—১.৭২ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে আনা হয়েছে। রাজ্যে ২ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে এবং বাংলা বেকারত্ব ৪০% কমেছে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বিদ্যুৎ, কৃষি—সব ক্ষেত্রেই উন্নয়নের দাবি করেছে শাসকদল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *