Breaking News

ভোটার তালিকায় নাম বাদ গেলে আবেদনের জন্য গঠিত পৃথক ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’!উত্তরের ৫ জেলায় বিশেষ নজর কমিশনের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আগে অ্যাপিলেট ট্রাইবিউনাল গঠন করে দিল নির্বাচন কমিশন। হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশে রাজ্যে মোট ১৯টি ট্রাইবিউনাল গঠিত হয়েছে। ১৯টির মধ্যে ৫টি ট্রাইবিউনাল উত্তরবঙ্গে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ছাড়া কোচবিহারের জন্য পৃথক পৃথক ট্রাইবিউনাল থাকছে। অন্য একটি ট্রাইবিউনাল কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার আবেদনের নিষ্পত্তি করবে।কমিশন সূত্রে খবর, বিচারাধীন কমবেশি ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যে ২৭ লক্ষ ২৩ হাজার জনের নাম নিষ্পত্তি করা হয়েছে। তাঁদের নাম আগামী সোমবার প্রথম তালিকায় প্রকাশিত করা হবে বলে খবর। কিন্তু তার আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কমিশন। পৃথক অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। যেখানে অমীমাংসিত এবং তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররা আবেদন জানাতে পারবেন। কিন্তু কীভাবে এবং কবে থেকে পৃথক এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে? নির্বাচন কমিশন সূত্রে খবর, বিচারাধীন থাকা মোট ৬০ লাখ নামের সম্পূর্ণ নিষ্পত্তি হবে। তাতে যে নাম সমস্ত নাম বাদ পড়বে, সংশ্লিষ্ট ব্যক্তিরাই গঠিত নয়া এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। ফলে এক্ষেত্রে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা। কমিশন সূত্রে জানা গিয়েছে, যাঁদের নাম বাদ থাকবে তাঁরা অনলাইন এবং অফলাইনে এই আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ডিএম অর্থাৎ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে গিয়ে অফলাইনে আবেদন জানাতে পারবেন। অনলাইনে করার ক্ষেত্রে ECI NET মোবাইল অ্যাপ এবং কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *