Breaking News

‘আমার কোন‌ও এজেন্ডা নেই, জাস্ট সৌজন্য সাক্ষাৎ’,ঈদের সন্ধ্যায় লোকভবনে চা-চক্রে মুখ্যমন্ত্রী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে অবশেষে লোকভবনের (পূর্বতন রাজভবন) চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় তিনি লোকভবনে পৌঁছন। গাড়ি থেকে নেমেই সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের উদ্দেশে স্পষ্টভাষায় জানিয়ে দেন, কোনও বৈঠক বা আলোচনা নয়, স্রেফ সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন |এদিন লোকভবনে ঢোকার আগেই গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। সটান চলে আসেন উল্টো দিকে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের সামনে। কেউ কোন‌ও প্রশ্ন করার আগেই মুখ্যমন্ত্রী নিজেই বলেন, ‘আমি জাস্ট সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, নাথিং এলস্, আমার কোন‌ও এজেন্ডা নেই।’ এরপরেই তিনি লোকভবনে ঢুকে যান। এদিন প্রায় ঘন্টাখানেক লোকভবনে ছিলেন মুখ্যমন্ত্রী।গত ১২ মার্চ রাজ্যপাল আর এন রবি শপথগ্রহণ করেছেন। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে লোকভবনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আতিথেয়তা, বাংলার সংস্কৃতির কথা নতুন রাজ্যপালকে তিনি সংক্ষেপে জানিয়েছিলেন। বলেছিলেন, ”বাংলাকে যাঁরা ভালোবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে।” রাজ্যপালের স্ত্রীর সঙ্গেও এগিয়ে গিয়ে আলাপ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর আচরণে আপ্লুত হন রাজ্যপাল আরএন রবি। এরপরই মমতাকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, একদিন লোকভবনে সান্ধ্য চা-চক্রে যোগ দেওয়ার জন্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *