দেবরীনা মণ্ডল সাহা:- ভোটের মুখের বড় খবর। ভারতের রাজনীতিতে নজিরবিহীন রেকর্ড। রবিবার ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সরকার প্রধান হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল সিকিমের প্রধানমন্ত্রী পবন কুমার চামলিংয়ের। তিনি ৮ হাজার ৯৩০ দিন ধরে সরকারের প্রধান ক্ষমতায় ছিলেন। সরকারের প্রধান হিসাবে সেই রেকর্ডই আজ ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গুজরাটের মুখ্যমন্ত্রী ও বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি ক্ষমতার গদিতে মোট ৮ হাজার ৯৩১ দিন পার করেছেন। ২৫ বছর পূর্ণ হয়েছে তাঁর নেতৃত্বের|২০১৪ সালের লোকসভা ভোটে জিতে প্রধানমন্ত্রীর পদে বসেন মোদী। পরে ২০১৯ এবং ২০২৪ সালে গঠিত সরকারেরও প্রধানমন্ত্রী হন তিনিই। প্রধানমন্ত্রী হিসাবে ১১ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি। দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদি ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। ১২ বছরেরও বেশি সময় ধরে গুজরাতের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন তিনি। পরে ২০১৪ সালের লোকসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রী হন।এত দীর্ঘ সময় ধরে দেশের আর কোনও রাজনীতিক সরকারপ্রধান হিসাবে দায়িত্ব সামলাননি। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন ৮,৯৩০ দিন সেখানকার মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন। ১৯৯৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এ বার সেই রেকর্ডকে ছাপিয়ে নতুন নজির গড়লেন মোদি ।
Hindustan TV Bangla Bengali News Portal